মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
দেশ

West Bengal : দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা ?

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
West Bengal : দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা ?
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রতি বছর প্রকাশিত হয় দেশের মুখ্যমন্ত্রীদের সম্পত্তির তালিকা। বছর শেষে এ বছর তা প্রকাশিত হয়েছে ৩০ ডিসেম্বর। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআরের রিপোর্ট অনুযায়ী, দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) চন্দ্রবাবু নায়ডু (N. Chandrababu Naidu)। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা।

আরও পড়ুন: Simlipal National Park: ১ নভেম্বর থেকে খুলছে সিমলিপাল, দেখা মিলবে বিশ্বের বিরলতম কালো বাঘ!

ধনসম্পদের নিরিখে তাঁর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে থাকা অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু (Pema Khandu)। তাঁর সম্পত্তির মোট পরিমাণ ৩৩২ কোটি টাকা। আর বাংলার মুখ্যমন্ত্রী আছে একদম শেষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সম্পত্তির পরিমান মোটে ১৫ লক্ষ টাকা। তার অবশ্য কিছুটা উপরে আছে কেরালের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর সম্পত্তি এক কোটি টাকা। 

আরও পড়ুন: Narendra Modi: কংগ্রেসকে 'ফেলড প্রোডাক্ট’ বলে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর!

দেশের দ্বিতীয় গরিব মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীরের ওমর আবদুল্লা (Omar Abdullah)। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন তিনি প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পেনশন নেন না। এমন্কী, মুখ্যমন্ত্রী বা বিধায়ক হিসেবেও পুরো বেতন নেন না। মাসিক মাত্র ১ টাকা বেতন তোলেন। বই এবং গানের রয়্যালটির টাকায় সংসার চলে মমতার।