মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
দেশ

শক্তি বাড়াচ্ছে Cyclone Arnab! ৪ টি এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত ভারতীয় রেলের

প্রকাশিত:

মূল বিষয়

অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে ভারতের আবহাওয়া দফতর (IMD) -এর তরফে। এই পরিস্থিতির উপর লক্ষ্য রেখেই বিবৃতি জারি করে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করল ভারতীয় রেল (Indian Railways) । কোন কোন ট্রেনের পরিষেবা (Train Cancellations) কতদিনের জন্য বাতিল করা হয়েছে? দেখে নিন-

ভারতীয় রেল, প্রতীকী ছবি
ভারতীয় রেল, প্রতীকী ছবি
শেয়ার করুন:

নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে রাজ্যে ঘূর্ণিঝড় অর্ণবের (Cyclone Arnab) সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। ভারতের উত্তর পূর্ব উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে এটি। অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে ভারতের আবহাওয়া দফতর (IMD) -এর তরফে। এই পরিস্থিতির উপর লক্ষ্য রেখেই বিবৃতি জারি করে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করল ভারতীয় রেল (Indian Railways) । কোন কোন ট্রেনের পরিষেবা (Train Cancellations) কতদিনের জন্য বাতিল করা হয়েছে? দেখে নিন- 

সূত্রের খবর, মঙ্গলবার অর্থাৎ ২৭ অক্টোবর, ২০২৬ তারিখে ভারতীয় রেলের তরফে মোট চারটি ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। এই চারটি ট্রেনই এক্সপ্রেস ট্রেন। এই সংক্রান্ত সমস্ত তথ্য রইল নিম্নলিখিত-

ঘূর্ণিঝড় অর্নবের কারণে বাতিল হওয়া ট্রেন: 

  1. 18107 Rourkela-Jagdalpur Express: রাউরকেল্লা থেকে জগদলপুরমুখি এই এক্সপ্রেস ট্রেনটির চলাচল ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে ট্রেনটির পরিষেবার সুবিধা পাবেন না যাত্রীরা।
  2. 18108 Jagdalpur-Rourkela Express: জগদলপুর থেকে রাউরকেল্লা মুখী এই এক্সপ্রেস ট্রেনটি আগামী ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলাচল করবে না। ঘূর্ণিঝড়ের বিপদের কথা মাথায় রেখে ট্রেনটির চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। 
  3. 18005 Howrah-Jagdalpur Express: হাওড়া থেকে জগদলপুরমুখী এই ট্রেনটি আগামী ২৭ শে অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরিষেবা প্রদান করবে না। পরবর্তীতে পুনরায় এটি নিয়মিত চলাচল করবে। 
  4. 18006 Jagadalpur-Howrah Express: আগামী ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জগদলপুর থেকে হাওড়া স্টেশনগামী এই ট্রেনটির চলাচল বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের আশঙ্কা কেটে গেলে পুনরায় ট্রেনটি স্বাভাবিকভাবে নিয়মিত পরিষেবা প্রদান করবে। 

সংবাদ সংস্থা ANI -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে, ২৭ অক্টোবর সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগে ঘূর্ণিঝড় অর্ণব তীব্র হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে ঝড়টির অবস্থান বিশাখাপত্তনম থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। এর ফলে মঙ্গল ও বুধবার অন্ধ্রপ্রদেশ জুড়ে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এমনই তথ্য জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। 


ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গে ২৮ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার দাপট দেখতে পাওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

কী কারণে ট্রেন বাতিল করা হয়েছে?

ঘূর্ণিঝড় অর্ণবের কারণে ট্রেন বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় অর্ণবের কারণে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

ঘূর্ণিঝড় অর্ণবের কারণে মোট চারটি এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল।

প্রতিবেদক

Tathagata