শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা ঘিরে ঘূর্ণিঝড় অর্ণব ও পূর্ণিমার ভরা কটালের জোড়া আশঙ্কা Bangla-য়। তবে সকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকায় দুর্যোগের কোনও প্রভাব পড়েনি। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে সতর্ক রয়েছে জেলা প্রশাসন।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পাশাপাশি নিম্নচাপ এবং ভরা কটালের জেরে নদী ও সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য জলোচ্ছ্বাসের কথা মাথায় রেখে উপকূলবর্তী এলাকায় মাইক প্রচার শুরু হয়েছে।
ইতিমধ্যেই পাথর প্রতিমা সাগর নামখানা-সহ উপকূলবর্তী বিভিন্ন থানার পক্ষ থেকে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। নদী ও সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের আজ সন্ধ্যার মধ্যে নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি,আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় পাথরপ্রতিমা গঙ্গাসাগর, বকখালি ও মৌসুনিতে মোতায়েন রাখা হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের। সুন্দরবনের সমস্ত ব্লক প্রশাসনকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জেলা প্রশাসন। সকাল পর্যন্ত দুর্যোগের প্রভাব না পড়লেও আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় সতর্কতামূলক প্রচার জোরদার করা হয়েছে।
আবহাওয়া: ধেয়ে আসছে ঘুর্ণিঝড় অর্ণব! বাংলায় কতটা প্রভাব পড়বে?
মূল বিষয়
আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা ঘিরে ঘূর্ণিঝড় অর্ণব ও পূর্ণিমার ভরা কটালের জোড়া আশঙ্কা Bangla-য়। তবে সকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকায় দুর্যোগের কোনও প্রভাব পড়েনি। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে সতর্ক রয়েছে জেলা প্রশাসন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
ঘুর্ণিঝড় অর্ণবের প্রভাব কি বাংলায় পড়বে?
হ্যাঁ।
প্রতিবেদক
Ankita Jana
