Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Gas Booking: একধাক্কায় গ্যাস বুকিংয়ের সময়সীমা অনেকটা কমালো মোদী সরকার! নতুন নিয়ম জানুন

Loading... দেশ
Gas Booking: একধাক্কায় গ্যাস বুকিংয়ের সময়সীমা অনেকটা কমালো মোদী সরকার! নতুন নিয়ম জানুন
#Gas Booking News #Bengali News #Narendra Modi #Modi News #সংবাদ #গ্যাস #গ্যাস সিলিন্ডার #গ্যাস বুকিং নিয়ম

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মধ্য প্রাচ্যে যুদ্ধের কারণে গ্যাসের আমদানিতে কিছুটা ভাটা পড়েছিল। ফলে গ্রামাঞ্চলে গ্যাস বুকিংয়ের সময় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেটা আবার কমিয়ে দেওয়া হলো। পুজোর আগে বড় স্বস্তি মানুষের। প্রায় ছ’মাস ধরে যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। এর জেরে ভারতে রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। বৃদ্ধি পেয়েছে তরল প্রাকৃতিক গ্যাসের দামও। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিল কেন্দ্র। সোমবার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল মোদি সরকার। জানা যাচ্ছে, গ্রামীণ এলাকায় এবার আর ৪৫ দিন নয়, ২৫ দিন অন্তর বুকিং করা যাবে রান্নার গ্যাস। 

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে প্রাথমিকভাবে ভারতের জ্বালানি ভাণ্ডারে কিছু চাপ তৈরি হয়েছিল। তা সামাল দেওয়ার লক্ষ্যে সরকার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে এই সময়সীমা কার্যকর করে। 

কেন্দ্র দাবি করেছিল, এলপিজি গ্যাসের বাড়তি মজুত এবং কালোবাজারি রুখতেই এই পদক্ষেপ। গত মার্চে গ্রামীণ এলাকার জন্য গ্যাস বুকিংয়ের সময়সীমা ৪৫ দিন এবং শহরাঞ্চলের জন্য ২৫ দিন ধার্য করেছিল মোদি সরকার। এবার সেই গ্রামাঞ্চলের গ্যাস বুকিংয়ের সময়সীমা কমিয়ে ২৫ দিন করা হল। তবে শহরাঞ্চলের ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি। চাহিদা অনুযায়ী এলপিজি সরবরাহ অব্যাহত রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

উল্লেখ্য, গত ৭ জুন শেষবার বেড়েছিল বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা। তবে গত ১ সেপ্টেম্বর বৃদ্ধি পেয়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি বেড়েছে ৯.৫০ টাকা। আগস্ট মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৮৭২.৫০ টাকা। মূল্যবৃদ্ধির পর তা পৌঁছে গিয়েছে ২৮৮২ টাকায়। দিল্লিতে গ্যাসের দাম ২৭৩৮ টাকা, চেন্নাইয়ে ২৯০৬ টাকা।

সর্বশেষ আপডেট: