মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
বিনোদন

West Bengal : সইফ আলি কাণ্ডে বাংলার যোগ

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
West Bengal : সইফ আলি কাণ্ডে বাংলার যোগ
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সম্প্রতি একাধিক জাতীয় কাণ্ডে বাংলার যোগসূত্র পেয়েছে দিল্লি পুলিশ (Delhi Police)। এবার সইফ আলি খানের উপর আক্রমন কাণ্ডের তদন্তে কলাতায় মুম্বাই পুলিশ। সইফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার ঘটনার তদন্তে তাঁরা কলকাতায় (Kolkata) এসেছেন বলে খবর। আর তাঁদের আসা এই তদন্তের রোমাঞ্চকর মোড় নিল।

আরও পড়ুন: ভাইরাল খবর: দাড়ি গোঁফ নিয়ে জন্ম সদ্যজাত শিশুর, চাঞ্চল্য নেটদুনিয়ায়!

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক কোথা থেকে কীভাবে সিম কার্ড কেনেন, সেই তথ্য জানার জন্য আধিকারিকরা এসেছেন। কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে এবিষয়ে কথা বলছেন তাঁরা। সূত্রের খবর, সিমটি শিলিগুড়ি থেকে কেনা হয়েছিল। কলকাতা পুলিশের মাধ্যমে শিলিগুড়ি পুলিশ এবং রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন মুম্বই পুলিশের তদন্তকারীরা।

আরও পড়ুন: গ্রামে নেই গাড়ি চলাচলের রাস্তা! ১৮ কিমি পায়ে হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছালেন গৃহবধূ

পুলিশের দাবি, সাত মাস আগে মেঘালয়ের ডাউকি নদী পথ পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল এই শেহজাদ।  তারপর ঢুকে পড়েছিল শিলিগুড়িতে। সেখানে বেশ কয়েক দিন থেকে স্থানীয় খুকুমণি জাহাঙ্গির শেখের আধার কার্ডের তথ্য ভাঁড়িয়ে সিম কার্ড কিনেছিল সে। পরবর্তীতে জানা যায়, ওই মহিলার মৃত্যু হয়েছে কয়েক বছর আগেই। এবার সেই বিষয়টি নিয়েই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।