মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
বিনোদন

গ্রামে নেই গাড়ি চলাচলের রাস্তা! ১৮ কিমি পায়ে হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছালেন গৃহবধূ

প্রকাশিত:

মূল বিষয়

মঙ্গলবার উত্তরাখণ্ডের দেরাদুনের কাছে বুলহার গ্রাম থেকে উন্দাওয়া গ্রামে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই নববধূর নাম শর্মিলা। বাড়ি থেকে গাড়িতেই রওনা হন তিনি। পাহাড়ি পথে যান চলাচলের উপযোগী রাস্তা শেষ হয়ে যাওয়ার পরে আর কোনও উপায় ছিল না। ইতিমধ্যেই নেটমাধ্যমে Viral এই ভিডিও।

ভাইরাল ছবি
ভাইরাল ছবি
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পরনে লেহেঙ্গা। সঙ্গে হাতে-কানে-গলায় ভারী গয়নার জমকালো সাজ। এই অবস্থায় পাহাড়ি চড়াই-উৎরাই পথে ১৮ কিলোমিটার হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন বধূ। পিছন পিছন গেলেন কন্যাযাত্রীরাও। গ্রামে গাড়ি চলাচলের রাস্তা না থাকায় এই চরম দুর্ভোগের মধ্যে পড়েন তরুণী। এভাবে নববধূর শ্বশুরবাড়িতে পৌঁছানোর ভিডিও Viral হয়েছে সমাজমাধ্যমে। মঙ্গলবার উত্তরাখণ্ডের দেরাদুনের কাছে বুলহার গ্রাম থেকে উন্দাওয়া গ্রামে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই নববধূর নাম শর্মিলা। বাড়ি থেকে গাড়িতেই রওনা হন তিনি। পাহাড়ি পথে যান চলাচলের উপযোগী রাস্তা শেষ হয়ে যাওয়ার পরে আর কোনও উপায় ছিল না।

আরও পড়ুন: ভাইরাল খবর: দাড়ি গোঁফ নিয়ে জন্ম সদ্যজাত শিশুর, চাঞ্চল্য নেটদুনিয়ায়!

ফলে লোকখন্ডি থেকে উন্দাওয়া পর্যন্ত দীর্ঘ ১৮ কিলোমিটারের অসমতল পাহাড়ি পথ তাঁকে বিয়ের ভারী লেহেঙ্গা পরেই হেঁটে পাড়ি যেতে হয়। শুভ মুহূর্তে শ্বশুরবাড়িতে পৌঁছানোর তাড়া থাকায় কঠিন পথে দ্রুত হাঁটতে হয়েছে শর্মিলাকে। উন্দাওয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় লোকজন নববধূর ১৮ কিলোমিটার হাঁটার ভিডিও ক্যামেরাবন্দি করেন।

আরও পড়ুন: Amitabh Bachchan: অমিতাভের বিখ্যাত জুহুর বাংলো ‘জলসা’-কে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি!

সেই ভিডিওতে শর্মিলা সরাসরি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে অবিলম্বে একটি পাকা রাস্তা তৈরির জন্য আবেদন করেন, যাতে করে ভবিষ্যতে আর কাউকে এমন পরিস্থিতির শিকার হতে না হয়। নববধূর হেঁটে যাওয়ার দৃশ্য ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়। পাহাড়ি এলাকার পরিকাঠামোর বেহাল দশা নিয়ে রাজ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

মেয়েটির ভিডিও ভাইরাল কেন?

কারণ সে ১৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছেছে।

ঘটনাটি কোথাকার?

উত্তরাখণ্ডের দেরাদুনের কাছে বুলহার গ্রামের ঘটনা।

প্রতিবেদক

Tathagata