মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
বিনোদন

Joy Banerjee : জয় বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্টে শ্রদ্ধা জয়জিতের

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Joy Banerjee : জয় বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্টে শ্রদ্ধা জয়জিতের
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আত্মার শান্তি কামনা করলেন অনেকেই। আমরা জানি ২৫ আগস্ট টলিউডের বিখ্যাত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গোটা ইন্ডাস্ট্রিতে ছড়িয়েছে শোকের ছায়া। নেতা তথা অভিনেতা মাত্র ৬২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ১৭ অগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে।

আরও পড়ুন: ভাইরাল খবর: দাড়ি গোঁফ নিয়ে জন্ম সদ্যজাত শিশুর, চাঞ্চল্য নেটদুনিয়ায়!

অবশেষে চিরকালের মতো না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেতা। এই শোকের আবহে রীতিমতো সমস্যায় পড়েছেন অন্য আর এক অভিনেতা। জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে অনেকেই না বুঝে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করেছেন। অনেকে অভিনেতাকে ফোন এবং মেসেজও করেছেন তিনি সুস্থ আছেন কিনা দেখার জন্য। ২৫ অগস্ট সকাল থেকে প্রায় শতাধিক ফোন এবং মেসেজ পাওয়ার পর অবশেষে সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট করলেন জয়জিৎ (Joyjit Banerjee)।

আরও পড়ুন: গ্রামে নেই গাড়ি চলাচলের রাস্তা! ১৮ কিমি পায়ে হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছালেন গৃহবধূ

প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করে জয়জিৎ লেখেন, ‘অভিনেতা জয় ব্যানার্জি। ওনার আত্মার শান্তি কামনা করি। সকাল থেকে প্রচুর ফোন আর মেসেজ পেয়েছি। আমি ভালো আছি।