মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
বিনোদন

Nita Ambani : আন্তর্জাতিক নারী দিবসে নীতা আম্বানির বার্তা

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Nita Ambani : আন্তর্জাতিক নারী দিবসে নীতা আম্বানির বার্তা
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শরীর চর্চা যেমন আছে, তেমনই আছে খাবার অভ্যাস আর চিন্তামুক্ত মন। গত কয়েক বছরে নীতা আম্বানির (Nita Ambani) চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন অনেকেরই চোখে পড়ে। বেশ খানিকটা ওজন কমিয়েছেন তিনি। কিন্তু এই পরিবর্তন শুধু ওজন কমানোতেই সীমাবদ্ধ নেই, তাঁর চেহারার জ্যোতি যেন অনেকটাই বেড়ে গেছে।

আরও পড়ুন: ভাইরাল খবর: দাড়ি গোঁফ নিয়ে জন্ম সদ্যজাত শিশুর, চাঞ্চল্য নেটদুনিয়ায়!

কিশোরীসুলভ তারুণ্য এখনও ধরা পড়ে তাঁর দেহসৌষ্ঠবে। এই ৬১ বছর বয়সেও। তাঁর আভিজাত্য যেন আরও ঠিকরে বেরোয় সেই সৌন্দর্যের সঙ্গে। অনেকেই বলেন বা মনে করেন, ধনী হওয়ার কারণেই এত কিছু মেনটেন করে নিজেকে সুন্দর রাখতে পারেন নীতা। তবে সত্যিটা তা নয়। কেবল অর্থ থাকলেই সুন্দর বা ফিট থাকা যায় না। তার জন্য দরকার ইচ্ছে, পরিকল্পনা, পরিশ্রম ও নিয়মানুবর্তিতা। আন্তর্জাতিক নারী দিবসে নীতা আম্বানি নিজে বার্তা দিলেন, ফিটনেস (fitness) ধরে রাখতে বয়স কোনও বাধা নয়।

আরও পড়ুন: গ্রামে নেই গাড়ি চলাচলের রাস্তা! ১৮ কিমি পায়ে হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছালেন গৃহবধূ

তিনি মহিলাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার কথা জানিয়ে, তিনি নিজের ফিটনেস রুটিনও শেয়ার করেন ইনস্টাগ্রামে। নীতা আম্বানি জানান, তিনি প্রতিদিন ৫,০০০ থেকে ৭,০০০ পা হাঁটেন। সুগার বা কৃত্রিম মিষ্টি এড়িয়ে চলেন এবং নিয়মিত শরীরচর্চা করেন। তাঁর রুটিনে জিমে ট্রেনিং, যোগব্যায়াম, সাঁতার, অ্যাকোয়া এক্সারসাইজ এবং নাচের মতো বিভিন্ন কার্যকলাপ রয়েছে।