মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Abhishek Banerjee : মমতার নির্দেশে বড় দায়িত্বে অভিষেক

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Abhishek Banerjee : মমতার নির্দেশে বড় দায়িত্বে অভিষেক
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আজ, মঙ্গলবার থেকে লোকসভায় তৃণমূলের নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) - সোমবার এমনই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

এরপরই সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে দলনেত্রীকে কৃতজ্ঞতা জানালেন তৃণমূল সেনাপতি। দীর্ঘদিন ধরেই অসুস্থ লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফলে অধিবেশনে উপস্থিত থাকতে পারছেন না তিনি। সূত্রের খবর, এই পরিস্থিতিতে সোমবার দুপুরের বৈঠকে লোকসভায় দলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

আপাতত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দলনেতার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। লোকসভার দলনেতার দায়িত্ব পাওয়ার পর সোমবার গভীর রাতে সোশাল মিডিয়ায় দলনেত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে দীর্ঘ পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেখেন, “দিদি আমার উপর ভরসা করেছেন, আমি সম্মানিত।” তিনি আরও লেখেন, ‘আমাদের লক্ষ্য একটাই, কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করে ভারতীয় সংবিধানের মূল আদর্শ অর্থাৎ ন্যায়, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধ রক্ষা করা।’