মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

ফের বন্ধ ঘরে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায়

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
ফের বন্ধ ঘরে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায়
শেয়ার করুন:

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গতকালের ঘটনার পর ফের আজ রবিবার সকালে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিন ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃতের নাম নির্মল দত্ত (৬০)। চ্যাটার্জীহাটের চৌধুরীপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। এদিন সকালে প্রতিবেশীরা দেখতে পান বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ। সাতসকালে এই দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠিয়েছে। আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

গত তিন মাস আগে তার স্ত্রী মারা যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন নির্মলবাবু। এমনটিই জানিয়েছেন প্রতিবেশীরা। তবে নিঃসন্তান এই দম্পতি এই বাড়িতে একাই থাকতেন। স্ত্রী মারা যাওয়ার পরে নির্মলবাবু অনেকটাই একা হয়ে গিয়েছিলেন। তবে মাঝেমধ্যে তার এক আত্মীয় এসে তার খোঁজখবর নিতেন। খবর দেওয়া হয় চ্যাটার্জিহাট থানায়। পুলিশ এসে তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। গতকাল এবং  আজ একই থানা এলাকায় দুই বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু  ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।