মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Jiban Krishna Saha : স্ত্রীর নামেও কোটি টাকার সম্পদ, তদন্তে ইডি

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Jiban Krishna Saha : স্ত্রীর নামেও কোটি টাকার সম্পদ, তদন্তে ইডি
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিরোধী দলগুলোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের(TMC) পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে একেবারে সাংসদ পর্যন্ত সকলের  সম্পত্তির পরিমান বিদ্যুৎ গতিতে বেড়েছে চেয়ারে বসার পরে। বিধায়ক জীবনকৃষ্ণ (Jiban Krishna Saha) আবার তা প্রমাণ করলেন। তথ্য বলছে,২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকৃষ্ণ গ্রেফতার হন সিবিআইয়ের (CBI) হাতে। এরপর ২০২৪ সালে জামিনে মুক্ত হন। এরপর এদিন ইডি (ED) গ্রেফতার করে তাঁকে। ইডি সূত্রে জানা গিয়েছে, বড়ঞার আন্দির পর বড়ঞার মহিশগ্ৰামে বেসরকারি ব্যাঙ্ক কর্মী রাজেশ ঘোষের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

রীতিমতো কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। তাঁর বাড়ি থেকে একাধিক নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি চালায় রঘুনাথগঞ্জে। যদিও জীবনকৃষ্ণ সাহা, যে টাকার হিসাব দিয়েছেন তা দেখে চক্ষু চড়কগাছ সকলের। বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তৃণমূলের প্রার্থী হওয়ার সময়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় লিখেছেন, তাঁর হাতে ছিল ৩৬ হাজার ৩১০ টাকা। স্ত্রী টগরীর হাতে ছিল ৮ হাজার ২৮০ টাকা। এখন তৃণমূল বিধায়কের মোট আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। যেগুলিতে রয়েছে যথাক্রমে ৫ লক্ষ, ৫ লক্ষ ৩২ হাজার ৪১১ টাকা, ৮ লক্ষ ২৬ হাজার ৫৬৯ টাকা, ৬ লক্ষ ১১ হাজার ৯৬৪ টাকা, ৪০ লক্ষ ৬ হাজার ৪১২ টাকা, ২ লক্ষ ২৫ হাজার ৩৪ টাকা, ২ লক্ষ ৪৩ হাজার ৪৯০ টাকা এবং ১০ হাজার টাকা। স্ত্রীর নামে রয়েছে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

সেগুলিতে রয়েছে যথাক্রমে ১৪ লক্ষ ৬০ হাজার ১০১ টাকা, ১ লক্ষ ৬ হাজার ৩০৭ টাকা, ২৭ লক্ষ ৭৬ হাজার ৩৪২ টাকা এবং একটি অ্যাকাউন্টে রয়েছে ১০৮ টাকা। জীবনকৃষ্ণ সাহার নামে রয়েছে ৬ লক্ষ ৩৫ হাজার টাকার একটি স্করপিও, ৬ লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকার একটি সুইফট ডিজায়ার, ২ লক্ষ ১০ হাজার টাকার একটি অল্টো এবং ২১ হাজার টাকার একটি বাজাজ বাইক। তাঁর নামে রয়েছে ১৫ গ্রাম সোনা, স্ত্রীর নামে রয়েছে ৬০ গ্রাম সোনা। পোস্টাল সেভিংস থেকে মিউচুয়াল ফান্ড, জীবনকৃষ্ণ ও তাঁর স্ত্রীর বিনিয়োগ রয়েছে একাধিক। নির্বাচন কমিশনে জমা দেওয়া ২০২১ সালের হলফনামা অনুযায়ী জীবনকৃষ্ণ সাহার মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫ লক্ষ ৭ হাজার ৪৯ টাকা ১১ পয়সা।