মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চলে কালীপূজার রাতে চলে রাজবংশী সম্প্রদায়ের হুঁকাহুঁকির খেলা

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চলে কালীপূজার রাতে চলে রাজবংশী সম্প্রদায়ের হুঁকাহুঁকির খেলা
শেয়ার করুন:

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে রাজবংশী সম্প্রদায়ের বাস। কালী পূজার রাতে বাজি নয়, পটকা নয়, শব্দ দূষণ নয়। এই কালী পূজা উপলক্ষে রাজবংশী সম্প্রদায় মেতে ওঠে হুকা হুকি খেলায়। ফাঁকা মাঠের মধ্যে আগুন প্রজ্বলিত করে সেই আগুনের উপর দিয়ে দাপিয়ে লাফায় সাত থেকে সত্তর বয়সের শিশু-যুবার দল। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে হুকা হুকি খেলায় অংশ নেয় মেয়েরাও। 

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 
দীপান্বিতা কালীপূজা উপলক্ষে হুকা হুকি খেলার আগে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দীপাবলীর প্রদীপ প্রজ্জ্বলিত করেন তারা। প্রদীপ প্রজ্বলিত করেন বিভিন্ন মন্দিরে দেব দেবীদের উদ্দেশ্যেও। রাজবংশী সম্প্রদায়ের মানুষ সন্ধ্যা থেকেই এই হুকা হুকি খেলায় মেতে উঠে, এরপর সকলে মিলে মা কালীর কাছে পরিবারের জন্য আরাধনা করে কালী পূজা শুরু করেন। জেলার করণদিঘি মেন্দাবারি সাবধান টুনিভিটা  টুঙ্গীদীঘি ডুমরাডাংগি আলতাপুর বর্ডার এলাকার বড়রা  সহ আরো অনেক জায়গায় দেখা যায় এই দৃশ্য।