মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

নবান্ন অভিযানের প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে হাওড়ায় বিজেপির রাজ্য নেতৃত্ব

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
নবান্ন অভিযানের প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে হাওড়ায় বিজেপির রাজ্য নেতৃত্ব
শেয়ার করুন:

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন চলো অভিযানকে সামনে রেখে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। শুক্রবার সকালে বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক সুনীল বনশালের নেতৃত্বে বিজেপির নেতৃত্ব নবান্ন অভিযানের প্রস্তুতি ঘুরে দেখেন। নবান্নের এই অভিযান যে বেশ জোরদার হতে চলেছে তা স্পষ্ট। 

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 
শুক্রবার তারা প্রথমে হাওড়ার সাঁতরাগাছি স্টেশন এলাকায় যান। পরে ওখান থেকে হাওড়া ময়দানে ওই প্রতিনিধি দল আসেন। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, রাজ্য সরকার যেভাবে মানুষের উপর অত্যাচার করছে তারই প্রতিবাদে নবান্ন অভিযান। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল। মিছিল প্রসঙ্গে তিনি বলেন আগামী ১৩ই সেপ্টেম্বর নেতারা ছাড়াও সাধারণ মানুষ অভিযানে সামিল হবেন। দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ওইদিন সাঁতরাগাছি, হাওড়া ময়দান এবং কলেজ স্কোয়ার থেকে মিছিল আসবে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব। পুলিশ কি ধরনের আচরণ করে সেই অনুযায়ী আমাদের নেতৃত্বও আচরণ করবেন। তবে উল্লেখযোগ্য বিষয়, দলের কর্মীদের পতাকার সাথে লাঠি নিয়ে আসার পরামর্শও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যার ফলে এখন থেকেই কার্যত বিজেপির এই কর্মসূচী কে কেন্দ্র করে উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্য রাজনীতি।