মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

BJP : মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কট বিজেপির

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
BJP : মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কট বিজেপির
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকের (Suvendu Adhikari) বিধানসভা থেকেই সাসপেন্ড করার প্রতিবাদে এমনিতেই বিধানসভাকে উত্তাল করেছিল বিজেপি (BJP)। তারমধ্যে বৃহস্পতিবার বয়কট করলো মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ভাষণ। বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব বয়কট করল বিজেপি। মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের লাইভ সম্প্রচারের জন্যই সাসপেন্ড হয়েছেন শুভেন্দু।”

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার অধিবেশনের শেষ দিন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, নির্দিষ্ট ওই দিনের জন্যই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু পরে স্পিকার বাইরে এসে জানান, এই সেশন যতদিন চলবে, ততদিন পর্যন্তই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। বিজেপির বক্তব্য, স্পিকার কীভাবে বিধানসভার ভিতরে এক কথা বলতে পারেন, বাইরে আরেক কথা বলতে পারেন? এই গোটা বিষয়টিই পরিষ্কার নয়।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকে বসবেন। তারপর সিদ্ধান্ত নেবেন, অধিবেশনের দ্বিতীয়ার্ধে অর্থাৎ বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদের আলোচনায় তাঁরা অংশ নেবেন কিনা! এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আলোচনার ওপর বক্তৃতা রাখবেন। বোঝাই যাচ্ছে বিজেপি  আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে। এখন দেখার এটাকে কিভাবে সামলায় শাসক তৃণমূল।