মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

R G kar Incident : রাজ্যের অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীকে

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
R G kar Incident : রাজ্যের অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীকে
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতের সবচেয়ে জ্বলন্ত ইস্যু আর জি করের নৃশংস মর্মান্তিক কান্ড (R G kar Incident)। বৃহস্পতিবার এই নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) খুবই উদ্বেগ প্রকাশ করেন। সেই নিয়েই উদ্বিগ্ন হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Modi) একটি চিঠি লেখেন।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

সেই চিঠিতে তিনি সারা দেশের নারীদের ধর্ষণকান্ড ও নারীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মমতা লেখেন, এই ধরনের ঘটনাকে কঠোর হাতে দমন করতে হবে। ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে (Fast Track Special Court) এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি দরকার। দ্রুত যাতে বিচার পাওয়া যায়, তার জন্য ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার দাবি করেন তিনি।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

বৃহস্পতিবার সকালে এই একই দাবিকে সামনে রেখে এক্স হ্যান্ডেলে লেখেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এদিন প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, দেশে ধর্ষণ, খুনের ঘটনা বেড়েই চলেছে। যে তথ্য আসছে, তাতে সারা দেশে একদিনে প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে। মহিলাদের নিরাপত্তা দায়িত্ব সকলের। এই নৃশংসতা শেষ হওয়া দরকার। ব্যক্তিগত পর্যায়ে তিনি এই নিয়ে খুবই উদ্বিগ্ন - তা সকলকে জানান। মুখ্যমন্ত্রী ফার্স্ট ট্রাক কোর্টের উপর খুবই গুরুত্ব দিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।