মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Siliguri : ফ্ল্যাট থেকে উদ্ধার কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Siliguri : ফ্ল্যাট থেকে উদ্ধার কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার শহর শিলিগুড়ির (Siliguri) কলেজ পাড়া থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত ছাত্রের নাম বিশাল সরকার। সে হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। ওই ছাত্র শিলিগুড়ির‌ এক বেসরকারি কলেজে পড়াশোনা করছিল। শিলিগুড়ির কলেজ পাড়ায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

জানা গিয়েছে এদিন বাড়ির মালিক ফুল তুলতে গিয়েছিলেন তখনই তিনি পচা গন্ধ পান।‌ এরপরেই তিনি যখন কিসের গন্ধ খোঁজ করতে যান। তখন ওই ছাত্রকে অনেকবার ডাকা হয়। এরপর ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ না মেলায় সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

এরপর পুলিশ পৌঁছে দরজা ভেঙ্গে ভিতরে দেখতে পান ঝুলন্ত মৃতদেহ। এই দেখে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে কি কারণে আত্মহত্যা তা এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও গোটা ঘটনার তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ।