মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Dilip Ghosh : ২১ জুলাই দিলীপের চমক?

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Dilip Ghosh : ২১ জুলাই দিলীপের চমক?
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন যে দিলীপ ঘোষ (Dilip Ghosh) কি বিজেপিতে যাচ্ছেন? বিশেষ করে ২১ জুলাইয়ের মঞ্চে তাকে কি দেখা যাবে? একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ রয়েছে। তৃণমূলে যাবেন কি না, তা নিয়ে খোলসা কিছু করলেন না দিলীপ। হেঁয়ালি রেখেই জবাব দিলেন। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, “একুশে জুলাই একটা মঞ্চ হবে নাকি। অনেক মঞ্চ হবে। বিজেপিরও মঞ্চ হবে।” তাঁকে কি তৃণমূলের মঞ্চে দেখা যাবে?

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

সরাসরি প্রশ্নে তাঁর জবাব, “দেখা যাক। অপেক্ষা করুন। বিজেপি মানেই চমক।” গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন দিঘায় সস্ত্রীক গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছিল দিলীপকে। বিষয়টিকে যে তাঁরা ভালভাবে নেননি, রাজ্য বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিয়েছিল। তারপর থেকেই দিলীপ বিতর্ক সমানে চলেছে। এমনকি, রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি ছিলেন না।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

তারপরই তাঁর তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা বেড়েছে। তবে গতকাল দিলীপের দলবদল নিয়ে প্রশ্নের জবাবে শমীক বলেছিলেন, “দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। দিলীপ ঘোষকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা, সেখানে তিনি যাবেন। দিলীপ ঘোষ কোনও সেলেবেল কমোডিটি নয়।” এখানেই না থেমে তিনি বলেন, “দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না। যেতে পারবেন না।”