মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Sabuj Sathi : স্কুলের পাশে থাকলেও মিলছে সাইকেল!

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Sabuj Sathi : স্কুলের পাশে থাকলেও মিলছে সাইকেল!
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভোট আসন্ন। সেই ভোটের দিতে তাকিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দ্রুত দানের কাজ গুলো করে ফেলতে চাইছেন। সম্প্রতি কন্যাশ্রী দিবসে রাজ্যের স্কুলপড়ুয়াদের (Student) জন্য বড় সুখবর দিলেন তিনি। আরও ১২ লক্ষ পড়ুয়া পাবে সাইকেল (Sabuj Sathi)। সবুজ সাথী প্রকল্পে দেওয়া হবে এই সাইকেলগুলি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ধাপে ধাপে এই সাইকেল (Sabuj Sathi) দেওয়া হবে।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

পুজোর আগেই সমস্ত ছাত্রীদের হাত সাইকেল তুলে দিতে চাইছে নবান্ন। তাই অগাস্টের শেষ থেকেই সাইকেল বিতরণ শুরু হবে বলে খবর। সরকারি সূত্রে খবর, সমস্ত দফতরকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উৎসবের মরশুম শুরুর আগেই যাতে যাতে কাজটি সম্পন্ন করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ এসসি, এসটি এবং ওবিসি উন্নয়ন ও আর্থিক বিষয়ক পর্ষদের তরফে সবুজ সাথী সাইকেল কেনা এবং বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

সবুজ সাথী (Sabuj Sathi) প্রকল্প বেশ জনপ্রিয়তা পেয়েছে রাজ্যে। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৩৮ লক্ষ পড়ুয়া সবুজ সাথী সাইকেল হাতে পেয়েছে বলে খবর সরকারি সূত্রে। এবার আরও বাড়তে চলেছে সংখ্যাটা।এখনও বহু পড়ুয়াই লম্বা পথ অতিক্রম করে তারপর স্কুলে পৌঁছায়। বিভিন্ন মরশুমে প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও স্কুলে যেতে হয় তাদের। এমন পড়ুয়াদের ক্ষেত্রে সবুজ সাথী (Sabuj Sathi) সাইকেল খুব ভরসাযোগ্য হয়ে দাঁড়িয়েছে। অভিভাবকরা জানান, সবুজ সাথী সাইকেল পেয়ে সময় বাঁচছে অনেকটা, পড়াশোনায় নাকি আগ্রহও বাড়ছে পড়ুয়াদের।তবে এটাও ঠিক যে স্কুলের ঠিক পাশের বাড়িতে থাকে যে ছাত্রটি সেও সাইকেল পাচ্ছে।