মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Habra : বৃষ্টিতে ভেঙে পড়েছে হাবরার নিকাশি ব্যবস্থা

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Habra : বৃষ্টিতে ভেঙে পড়েছে হাবরার নিকাশি ব্যবস্থা
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মানুষের হয়রানির শেষ নেই। হাবড়া (Habra) অঞ্চলের নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। টানা বৃষ্টিতে জলমগ্ন হাবরা থানা চত্বর, দুর্ভোগে সাধারণ মানুষ থেকে পুলিশকর্মীরা। থানায় প্রবেশের একমাত্র রাস্তায় হাঁটু সমান জল। ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বিচার প্রার্থীদের। থানার কাজও সাময়িক ব্যাহত হয়।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

জলমগ্ন রাস্তা পেরিয়েই থানায় ঢুকতে হচ্ছে। পুলিশের পাশাপাশি অভিযোগ জানাতে আসা সাধারণ মানুষদেরও পোহাতে হচ্ছে এই হয়রানি। হাবরা পৌরসভার ভাইস চেয়ারম্যান সিতাংশু দাস জানান, হাবরা শহরের একাধিক জায়গায় জল জমার খবর এসেছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় পাম্প বসিয়ে জল নিষ্কাশনের কাজ চলছে।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

হাবরা থানার এলাকাটি তুলনামূলকভাবে নিচু হওয়ায় কিছুটা জল জমেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষাকালে নিয়মিত জল যন্ত্রণার ছবি দেখা যায় হাবরা থানার সামনে, অথচ স্থায়ী সমাধানে পৌরসভার কোন উদ্যোগ দেখা যায় না। এখন দেখার আদৌ প্রশাসনের বিষয়টি নিয়ে হুঁশ ফেরে কিনা।