মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Ukhra : মা এর ঠাঁই হলো গাছতলায়

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Ukhra : মা এর ঠাঁই হলো  গাছতলায়
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বেশ কিছুদিন ধরে মেয়ের কাছেই ছিলেন মায়া রানী বাগদি। সেই মেয়েই টোটোতে চাপিয়ে মাকে ছাড়লো দাদার বাড়ির সামনের গাছতলায়। মাকে দেখেও বাড়িতে জায়গা দিলো না গুনধর ছেলে আর বৌমা। সারা রাতই কাটলো চেয়ারে বসে গাছতলায়। অন্ডালের (Andal) উখড়ার (Ukhra) চঞ্চনী এলাকায় এই ঘটনা এলাকাবাসীরা প্রত্যক্ষ করতেই শুরু হয় নিন্দার ঝড়।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

ঘটনাস্থলে পৌঁছালো পুলিশ। জানা গিয়েছে, মায়া রানি বাগদির তিন ছেলে আর এক মেয়ে। দুই ছেলে ইসিএল (ECL) কর্মী ছিলেন আর এক ছেলে সুবোধ বাগদি একটি দোকানের কর্মী আর এক মেয়ের বিয়ে হয়েছে জামুড়িয়া এলাকায়। কিছুদিন আগে মাকে মেয়ে অঞ্জনা বাগদি তাঁর শ্বশুরবাড়ি জামুরিয়ায় নিয়ে যান। মায়া রানী বাগদির দাবী, মেয়ে টোটোতে চাপিয়ে সুবোধের বাড়ির সামনে গাছতলায় একটি চেয়ারে বসিয়ে রেখে চলে যায়। চেয়ারে বসে না খেয়ে সারা রাত কাটাতে হয়েছে বলে দাবি অঞ্জনাদেবীর (Anjana Devi)।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

বৌমা ভারতী বাড়ীর দাবি,"আমরা বের করিনি। ননদ আর ভাসুরের মেয়ে মিলে আমাদের বাড়ির বাইরে শাশুড়িকে নামিয়ে চলে যায়। আমাদের বলেও যায়নি বাড়ি ঢোকানোর জন্য। সারারাত না খাইনি তো কি হয়েছে আমাদের তো বাড়ি ঢোকানোর জন্য বলেনি ননদরা। সেই জন্যই আমরা বাড়িতে ঢুকাইনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার (Andal Police office)পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বাড়িতে জায়গা পায় অঞ্জনা দেবী।