মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

পুত্র হলে ৫০০, কন্যা ৩০০-সন্তান হলে টাকা নেওয়ার বিস্ফোরক অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
পুত্র হলে ৫০০, কন্যা ৩০০-সন্তান হলে টাকা নেওয়ার বিস্ফোরক অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে
শেয়ার করুন:

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ পুত্র সন্তান হলেই দিতে হবে ৫০০ টাকা। কন্যা সন্তান হলে দিতে হবে ৩০০ টাকা। সোমবার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করল কয়েকটি সদ্যোজাত শিশুর পরিবার।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন  

অভিযোগ, কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের তৃতীয় তলের লেবার রুমের কয়েকজন ওয়ার্ড গার্লরা সন্তান প্রসবের পর রোগীর পরিবারের কাছ থেকে এমনভাবেই টাকা নিচ্ছেন। তাই তাদের দাবি মতো টাকা দিতে বাধ্য সদ্যজাতের পরিবাররা। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের আশ্বাস, লিখিত অভিযোগ পেলে অবশ্যই কড়া ব্যাবস্থা নেওয়া হবে। হাসপাতালে আসা গরিব ও দুঃস্থ রোগীর পরিবারের অভিযোগ, কন্যা সন্তান প্রসব করলে ৩০০ এবং পুত্র সন্তান প্রসব করলেন ৫০০ টাকা দেওয়ার ফতোয়া জারি করেছেন কয়েকজন ওয়ার্ড গার্ল। তাদের আরও অভিযোগ, কিছু কম পয়সা দিলে তারা জোরাজুরি করছেন।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

কিন্তু সরকারি হাসপাতালে কেন সন্তান প্রসবের পর টাকা নেওয়া হবে?এই প্রশ্নের উত্তরে কালনা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুব্রত সামন্ত জানান, তিনি এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। এখনও পর্যন্ত কোনো রোগীর পরিবার এই বিষয়ে কোন লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলেই কড়া ব্যাবস্থা নেওয়া হবে।