মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

বাঁশবাগান থেকে উদ্ধার নিখোঁজ শিশুর মৃতদেহ, চাঞ্চল্য মুর্শিদাবাদের খড়গ্রামে

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
বাঁশবাগান থেকে উদ্ধার নিখোঁজ শিশুর মৃতদেহ, চাঞ্চল্য মুর্শিদাবাদের খড়গ্রামে
শেয়ার করুন:

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: চার দিন পর উদ্ধার নিখোঁজ  শিশুর পচা গলা মৃতদেহ। মৃত শিশুটির নাম জয় দাস, বয়স ১১। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়গ্রাম থানার পুলিশ। তারা এসে মৃতদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। 

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

স্থানীয় সূত্রে খবর, ১লা জুলাই অর্থাৎ রথের দিন সকালে রথ তৈরি করার জন্য কাগজ কিনতে বাড়ি থেকে বেরোয় মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা নরেন দাসের ছেলে জয় দাস নামের ওই শিশুটি।  তারপর থেকেই ওই শিশু নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে খড়গ্রাম থানায় লিখিত অভিযোগ করা হয় ওই শিশুর নিখোঁজ প্রসঙ্গে। পুলিশ প্রশাসনের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে চার দিন ধরে খোঁজ চালানো হয় তবে তার খোঁজ মেলে নি। রবিবার সকালে গ্রামবাসীরা মোহাম্মদপুর গ্রামের একটি বাঁশ বাগানে ওই শিশুর পচা গলা মৃতদেহ দেখতে পায়। তৎক্ষণাৎ স্থানীয়রা ওই শিশুর পরিবারকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং দেহ সনাক্ত করেন।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

 পরে খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ। কী ভাবে ওই শিশুর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। শিশুটির অকাল প্রয়াণে শোকাহত শিশুটির পরিবার সহ স্থানীয়রা।