মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

"চাকরি দিন , নইলে স্বেচ্ছামৃত্যু ছাড়া পথ নেই" নদীয়ায় বিক্ষোভ টেট উত্তীর্ণদের

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
"চাকরি দিন , নইলে স্বেচ্ছামৃত্যু ছাড়া পথ নেই" নদীয়ায় বিক্ষোভ টেট উত্তীর্ণদের
শেয়ার করুন:

 নিজস্ব সংবাদদাতা , নদীয়া - এবার সপরিবারে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন নিয়ে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের। শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় একাধিক পরীক্ষার্থীরা।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

এর আগেও তাদের নিয়োগের দাবিতে একাধিকবার প্রশাসনের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন তারা। বিক্ষোভকারীদের দাবি ,২০১৪ সালে তারা পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু প্রাথমিকভাবে ১২ হাজার নিয়োগ করানোর পর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া। এরপর বেশ কয়েক বছর কেটে গেলেও তাদের আর নতুন করে নিয়োগ করা হয়নি। এর আগেও একাধিকবার প্রশাসনের বিভিন্ন দরজায় দরজায় ঘুরে তারা বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু কোন লাভ হয়নি।তাই এবার সপরিবারে স্বেচ্ছায় মৃত্যু আবেদন নিয়ে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখান তারা।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

 তাদের দাবি লাখ লাখ টাকা খরচ করে তারা পড়াশোনা করেছেন। কিন্তু তাদের যদি বেকার অবস্থায় নিয়োগ না করা হয় তারা না খেয়ে পরিবার নিয়ে মরবে। এই পরিস্থিতিতে সরকার অবিলম্বে তাদের নিয়োগপত্র হাতে তুলে দিক না হলে স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দিক।