মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

নদীয়ায় পৌরসভার সরবরাহ করা দূষিত জল খেয়ে মৃত্যু এক মহিলার

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
নদীয়ায় পৌরসভার সরবরাহ করা দূষিত জল খেয়ে মৃত্যু এক মহিলার
শেয়ার করুন:

নিজস্ব সংবাদদাতা, নদীয়া : পৌরসভার জল খেয়ে অসুস্থ হয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগ নদীয়ায়। মৃত মহিলার নাম সুধা রানী দাস। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার শক্তিনগরে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় পৌরসভার উপর রীতিমতো ক্ষুব্দ হয়ে উঠেছে এলাকাবাসী। 

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ১৫ নম্বর ওয়ার্ডে জল খাওয়ার পর ৮ জন অসুস্থ হয়ে ভর্তি হয় শক্তিনগর জেলা হাসপাতালে। তাদের মধ্যেরই একজন ছিলেন সুধা রানী দাস। শুক্রবার রাতেই তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ না জানা গেলেও পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা  জল খেয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় তার। তাদের প্রাথমিক অনুমান, পৌরসভার সরবরাহ করা  জল খেয়েই মৃত্যু হয়েছে তার। এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলার জানান, অনেকদিন ধরেই পৌরসভা থেকে দূষিত জল সরবরাহ করা হচ্ছে। জলে আয়রন বেশি থাকে, ঘোলা জল সরবরাহ করা হয়। এই জল খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এই সমস্যার কথা পৌরসভায় তিনি বহুবার জানালেও কোনো লাভ হয়নি। 

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

বেশ কিছুদিন ধরে গঙ্গার জল শোধন করে সরবরাহ করা শুরু হয়েছে। সেই জল খাওয়ার পর থেকেই স্থানীয়রা অসুস্থ হয়ে পড়ছেন। স্থানীয়রা দাবী করেন পুনরায় মাটির তলার জল সরবরাহ করা হোক। স্থানীয়দের কথা মতো গঙ্গার জল শোধন করে সেই জল সরবরাহ করা স্থগিত রাখা হয়েছে। মাটির তলা থেকে জল তুলে সেই জলই সরবরাহ করা হচ্ছে। এর পাশপাশি জলের পরীক্ষা-নিরীক্ষা করেও দেখা হচ্ছে।