মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

RAWA : রেনেসাঁর সাংস্কৃতিক অনুষ্ঠান হুগলির উইমেনস কলেজে

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
RAWA : রেনেসাঁর সাংস্কৃতিক অনুষ্ঠান হুগলির উইমেনস কলেজে
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রভাত সঙ্গীতের ৪২তম পূর্তি উপলক্ষে ( প্রভাত রঞ্জন সরকার রচিত ও সুরারোপিত ) সম্প্রতি সঙ্গীত, নৃত্য এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রাজ্যের সব জেলায়। এটি ছিল একটি ত্রিস্তরীয় প্রতিযোগিতা।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

গত ২৫শে আগস্ট হুগলির উইমেনস কলেজে (Hooghly Women's College) 'রেনেসাঁ আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন' এর সদস্যগণ দ্বারা এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় হুগলি (Hooghly) জেলার বহু স্কুল, কলেজ ও একাডেমির ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়ার প্রাক্তন চেয়ারম্যান গৌরকান্তি মুখার্জী, হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সহ সভাপতি মেঘদূত রায়, কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জী।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী শান্তিনিকেতনের লক্ষ্মণ বাগদি এবং মিঠু বাগদি, কলকাতা থেকে উন্মেষা ঘোষ ও অবধূতিকা আনন্দ অভিষা আচার্য। রেনেসাঁ আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন (Renaissance Artists and Writers Association) এর তরফে প্রিয়াঙ্কা দাস জানান, এই অনুষ্ঠানে আনুমানিক ২৫০ জন প্রতিযোগী উপস্থিত ছিলেন। মনোগ্রাহী ও বিনোদনমূলক এই অনুষ্ঠানে এদিন পুরস্কার বিতরণও করা হয়।