মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Suvendu Adhikari : শিশুপুত্রকে কোলে নিয়ে শুভেন্দুর বার্তা

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Suvendu Adhikari : শিশুপুত্রকে কোলে নিয়ে শুভেন্দুর বার্তা
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বুধবার রাতে শ্রীনগর থেকে বিশেষ বিমানে কলকাতায় ফিরেছে নিহত বিতান অধিকারী ও সমীর গুহর মরদেহ। বিতানের সাড়ে তিন বছরের বাচ্চাকে কোলে নিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) নিশানা করেছেন সেকুলার-পন্থীদের। বুধবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বিতান অধিকারীর কফিনবন্দি মরদেহ এসে পৌঁছোয়।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

ততক্ষণে বিমানবন্দরে হাজির হয়ে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল, সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শমীক ভট্টাচার্য সহ গেরুয়া দলের অন্যান্য নেতারা। রাজ্য সরকারের তরফে মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ কয়েকজন গিয়েছিলেন নিহতদের মরদেহে শ্রদ্ধা জানাতে। এদিন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে দেখেই কান্নায় ভেঙে পড়েন নিহত বিতান অধিকারীর স্ত্রী। তাঁর কাছে গিয়ে শুভেন্দু কোলে তুলে নেন বিতানের সাড়ে তিন বছরের শিশুপুত্রকে। তারপরেই অরূপ বিশ্বাস-সহ অন্যদের দিকে আঙুল দেখিয়ে নিহত বিতান অধিকারীর স্ত্রীর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, "আপনি বলুন, হিন্দু বলে মেরেছে। এদের বলুন ওই সেকুলারদের। হিন্দুস্তানে হিন্দুকে খুন করেছে। গাজা শেষ। ইজরায়েল শেষ করেছে। আমরাও শেষ করব। মোদীর বাচ্চা আমরা। হিন্দু বলে খুন করেছে।"

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

এরপরেই নিহত বিতান অধিকারীর স্ত্রী শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালদের বলতে থাকেন, "ওর (নিহত বিতানের শিশুপুত্র) চোখে সামনে ওর বাবাকে মেরেছে। ওরা বলেছে আপনি কি কলমা পড়তে জানেন? উনি বলেছেন আমি জানি না... মেরে দিল...।"এই ঘটনায় ফুঁসছে শুভেন্দু সহ সমস্ত ভারতবাসী। প্রসঙ্গত ওই শিশুপুত্রের সারা জীবনের পড়াশুনার দায়িত্ব নেন শুভেন্দু।