মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Murshidabad : TMC নেতার নাম ২ জায়গার তালিকায়

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Murshidabad : TMC নেতার নাম ২ জায়গার তালিকায়
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বসির মোল্লা নামে ওই তৃণমূল নেতা কয়েকদিন ধরেই এলাকায় ঘুরে ঘুরে ভোটার তালিকা মিলিয়ে দেখছিলেন। ভাগ্যের পরিহাস এমনই যে এখন উনি নিজেই ২ জায়গায় নাম তুলে রেখেচ্ছেন। মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে (Domkal) এমনই অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি (BJP) । পালটা তৃণমূলের দাবি, ভোটার তালিকা সংশোধন করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

বিজেপির তরফে দাবি করা হয়েছে, মুর্শিদাবাদের ডোমকলের সালামপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বসির মোল্লার নাম ২ জায়গার ভোটার তালিকায় রয়েছে। সালামপুর অঞ্চলের কলাবেড়িয়া প্রাথমিক স্কুলের ভোটার তিনি। সেখানে রয়েছে তাঁর ভোটার কার্ড। আবার বেনিয়াখালি এলাকার পঞ্চাননপুরেও ভোটার তালিকায় নাম রয়েছে বসিরের। সেখানে রয়েছে আলাদা ভোটার কার্ড। এটা তার অজ্ঞাতে হয়েছে তা তো নয়, তিনি সজ্ঞানেই এটা করেছেন।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

অভিযোগ অস্বীকার করে বসির মোল্লা বলেন, আমি ১৯৯৬ সালে সালামপুরে চলে আসি। তার পর কী করে বেনিয়াখালির ভোটার তালিকায় আমার নাম রয়ে গেল জানি না। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা সেই কাজ করেনি, তার দায় কোনও ভোটারের হতে পারে না। ওদিকে বিজেপির দাবি, নির্বাচন কমিশনের হয়ে রাজ্যে কাজ করেন রাজ্য সরকারি আধিকারিকরা।