মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Bhairab Ganguly College : TMCP নেতার বেলি ডান্স ভাইরাল

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Bhairab Ganguly College : TMCP নেতার বেলি ডান্স ভাইরাল
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এমন ঘৃণ্য ও লজ্জার ঘটনার পরেও তৃণমূল (TMC) নেতারা বলে চলেছেন, কলেজ উৎসবে ওরকম হয়েই থাকে। মাথায় মদের গ্লাস। বলিউডের সাম্প্রতিক একটি জনপ্রিয় গানের তালে এক মহিলার সঙ্গে কোমর দোলাচ্ছেন এক যুবক। কোনও হোটেল বা বারে নয়। ঘটনাটি বেলঘরিয়ার (Belghoria) ভৈরব গাঙ্গুলি কলেজের (Bhairab Ganguly College)। আর মহিলার সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

যিনি বছর দশেক আগে ওই কলেজ থেকে পাশ করেছেন। ভিডিয়ো ভাইরাল হতেই ঘটনা ঘিরে শোরগোল পড়েছে। তৃণমূলকে তোপ দেগেছে সিপিএম (CPIM) ও বিজেপি (BJP)। তবে রানা বিশ্বাস নামে ওই ছাত্রনেতার পাশে দাঁড়িয়ে তৃণমূলের বক্তব্য, কলেজের ফেস্টে এরকম হয়েই থাকে। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়েছে। অভিযুক্তদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের যোগ পাওয়া গিয়েছে। এরপরই বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের একের পর এক ‘কীর্তি’ প্রকাশ্যে এসেছে। কোথাও আবার ছাত্রীকে দিয়ে TMCP নেতার মাথা টেপানোর ছবি সামনে এসেছে। এবার দেখা গেল, ভৈরব গাঙ্গুলি কলেজের ফেস্টে মাথায় মদের বোতল নিয়ে জনপ্রিয় হিন্দি গান ‘জামাল কুদু’-র তালে বেলি ড্যান্সারের সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা বিশ্বাস।জানা গিয়েছে, ওই ছাত্রনেতা বছর দশেক আগে এই কলেজ থেকে পাশ করেছেন।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

তাঁর মা কামারহাটি পৌরসভার একজন কাউন্সিলর। কলেজের ভেস্টে মহিলার সঙ্গে রানা বিশ্বাসের এই নাচ নিয়ে কলেজ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি। ওই ছাত্রনেতারও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি বেশি গুরুত্ব দিতে নারাজ কলেজের গভর্নিং বডির সদস্য তথা তৃণমূল পরিচালিত কামারহাটির পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা। বললেন, তিনি ওই নাচ দেখেছেন। তবে ওটা মদের গ্লাস ছিল কি না, তা তিনি জানেন না। তবে ওই নাচের মধ্যে ভুল কিছু দেখছেন না। বলেন, “কলেজ ফাংশনে এইরকম একটু নাচ-গান হয়েই থাকে। নাচ সবাই পছন্দ করে এবং মজা পায়। তবে আমি বেলি ড্যান্স বুঝি না।"