মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Jharkhand: দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া ঝাড়খণ্ডে

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Jharkhand: দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া ঝাড়খণ্ডে
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নারী নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। হাজার বছর আগে যখন সমাজ পুরুষ শাসিত হওয়া শুরু করে, তখন কিন্তু এভাবে নারী নির্যাতন হতো না। আমরা যত আধুনিক হচ্ছি ততই বাড়ছে নারী নির্যাতন। তা আবার নিজের দীর্ঘদিনের প্রেমিকাকে হত্যা করা। লিভ-ইন পার্টনারকে (Live-in partner) খুন করে ৪০-৫০ টুকরো করল যুবক।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

শুধু তাই নয়, তাঁকে ধর্ষণও করেছে সে খুনের আগে। তারপর ফেলে দেয় জঙ্গলে। নারকীয় এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) কুন্তি (Khunti) জেলায়। ঘটনাটি নারকীয় তাতে সন্দেহ নেই। সুস্থ কোনো মানুষ এভাবে কাউকে খুন করতে পারে তা কল্পনার বাইরে। জানা যাচ্ছে, ২৪ নভেম্বর জরিয়াগড় থানা এলাকার জোরদাগ গ্রামের কাছে একটি জঙ্গলে মানবদেহের কাটা অংশ মিলেছিল। একটি কুকুরকে দেখা গেছিল সে খাচ্ছে সেগুলি। তারপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

অবশেষে গ্রেফতার করা হয় ২৫ বছর বয়সি নরেশ ভেংড়া নামের এক যুবককে। তখন পুলিশ জানতে পারে, অন্তত ১৪ দিন আগে নিজের লিভ-ইন পার্টনারকে ধর্ষণ করে খুন করে তাঁর দেহ টুকরো করে ফেলে দিয়েছিল সে। পুলিশ স্তম্ভিত ওই যুবকের কান্ড দেখে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই যুবক তার লিভ-ইন পার্টনারকে না জানিয়ে অন্য এক মহিলাকে বিয়ে করেছিল। আর এখন থেকে শুরু হয় দু'জনের গন্ডগোল। আর তার পরিনাম হলো ভয়ঙ্কর।