মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

'যেটা ভুল সেটা ভুল' আবাস যোজনায় দুর্নীতি নিয়ে স্পষ্ট মন্তব্য দেব-এর

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
'যেটা ভুল সেটা ভুল' আবাস যোজনায় দুর্নীতি নিয়ে স্পষ্ট মন্তব্য দেব-এর
শেয়ার করুন:

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ‘যেটা ভুল সেটা ভুল, সেটা আমার দলের লোকই করুক না কেন’, মঙ্গলবার সকালে সরাসরি মন্তব্য সাংসদ দেব-এর। দাসপুর থানার চাইপাট হাই স্কুল মাঠে দাসপুর ২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এমপি কাপ ২০২৩ অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন সাংসদ দীপক অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক আয়েশা রানী, পুলিশ সুপার দীনেশ কুমার মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিডিও অনির্বান সাহু, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দলুই, সহ-সভাপতি আশিস হুতাইত, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক সহ অন্যান্য ব্যাক্তিবর্গরা। 

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 
চারটি দলকে নিয়ে এমপি কাপ ২০২৩ ক্যাম্বিস ক্রিকেট টুর্নামেন্ট হয় অংশগ্রহণ করে এসডিপিও একাদশ ডেবরা একাদশ দাসপুর ১ ও দাসপুর ২ একাদশ। এই অনুষ্ঠানেই আবাস দূর্নীতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেবের উত্তর, যেটা ভুল সেটা ভুল, সেটা যে দলের লোকই করুক না কেন। তার মতে যাদের মাথার উপর ছাদ নেই, তাদেরই বাড়ি পাওয়া উচিত। যাদের তিনতলা বাড়ি রয়েছে তারা বাড়ি পেয়ে যাচ্ছেন, এটা গ্রহনযোগ্য নয়। এছাড়াও প্রজাপতি সিনেমা না দেখে, দেব মিঠুন নিয়ে সাংবাদিকদের বিতর্ক না সৃষ্টি করারও অনুরোধ করেছেন সাংসদ অভিনেতা।