Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 02/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Suvendu Adhikari:কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুষ্পবৃষ্টি-ঘোষণা মুখ্যমন্ত্রীর

Loading... রাজ্য
Suvendu Adhikari:কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুষ্পবৃষ্টি-ঘোষণা মুখ্যমন্ত্রীর
#Suvendu Adhikari #West Bengal #Birbhum #Tarapith #শুভেন্দু অধিকারী #তারাপীঠ #অমাবস্যা #পুষ্প বৃষ্টি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তারাপীঠের হোটেলে অগ্নিকান্ডের পরে প্রথম মুখ্যমন্ত্রী গেলেন তারাপীঠে। তিনি মন্দিরে পুজো দেন - যেভাবে দিতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এমন ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে প্রশাসনিক নজরদারি বাড়াতে এদিন তারাপীঠে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিায়ারি, “সব ব্যাড প্র্যাকটিস বন্ধ করতে হবে।” এদিন প্রশাসনিক বৈঠক শেষে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের থাকার জন্য এবার সরকারি লজ হবে তারাপীঠে। তারকেশ্বরের ধাঁচে এবার কৌশিকী অমাবস্যায় তারাপীঠেও পুষ্পবৃষ্টি হবে জানান মুখ্যমন্ত্রী। এদিন দিনভর তারাপীঠে ঠাসা কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। রাজ্যে পালাবদলের পর প্রথম বীরভূমে পা রেখে তারা মায়ের পায়ে পদ্ম অর্পণ করে শুভেন্দু অধিকারী পৌঁছে যান প্রাক্তন মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করতে। এদিন তারাপীঠে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

  তিনি বলেন, “তারাপীঠে ওই হোটেল এক্সিট গেটে তালা দেওয়া ছিল। কার্যত জতুগৃহ করে রাখা হয়েছিল হোটেলকে। পুলিশকে বলে দিয়েছি, এবার সব ব্যাড প্র্যাকটিস বন্ধ করতে হবে।” মানুষের জীবনের-সুরক্ষা নিয়ে প্রশাসনকে কড়া বার্তা দিতে শোনা যায় শুভেন্দুকে। তাঁর কথায়, “এবার তারাপীঠে কম পয়সায় থাকার জন্য বিরাট মাপের টুরিস্ট লজ হবে। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা যাতে কম খরচে থাকতে পারেন, সেই ব্যবস্থা করা হবে।” শুধু তাই নয়, কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠকে নতুন করে সাজাতে একাধিক সরকারি পদক্ষেপের কথাও এদিন ঘোষণা করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুষ্পবৃষ্টি হবে। গোটা তারাপীঠকে নতুন রূপে সাজানো হবে। পুণ্যার্থীদের জন্য ৫ কিলোমিটার অন্তর থাকবে পুলিশের ক্যাম্প, বাইল গানের বন্দোবস্ত। ভক্তদের জন্য জলছত্র বা ওআরএসের ব্যবস্থাও করা হবে।”

সর্বশেষ আপডেট: