মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Suvendu Adhikari: সোডিয়াম-পটাসিয়াম কমে গেছে বলে অভিষেককে ব্যাঙ্গ করলেন শুভেন্দু!

প্রকাশিত:

মূল বিষয়

 এর আগেই পুলিশকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেছিলেন, অযোগ্য পুলিশদের নাম তারা লিখে রাখছে। সময় এলে তাদের বুঝে নেওয়া হবে। এই কথা শুনেই পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন ‘আমরা সব দেখছি। অভিষেককে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “মনে হয় সোডিয়াম- পটাশিয়ামের সমস্যা হয়েছে।

শুভেন্দু
শুভেন্দু
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এর আগেই পুলিশকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেছিলেন, অযোগ্য পুলিশদের নাম তারা লিখে রাখছে। সময় এলে তাদের বুঝে নেওয়া হবে। এই কথা শুনেই পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন ‘আমরা সব দেখছি।’
অভিষেকের দাবি, রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করতে গিয়ে একাংশের পুলিশ আধিকারিক তৃণমূলকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে যাঁরা কাজ করছেন, সরকার বদলালে তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। অভিষেক বলেন, “যাঁরা ভাবছেন শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে কাজ করবেন, প্রত্যেক অফিসারকে সাবধান করে দিয়ে যাচ্ছি, সরকার যখন বদলাবে তখন কেউ বাঁচাবে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি ভাবেন কারও পায়ে এসে পড়বেন, আর বেঁচে যাবেন, কেউ বাঁচাবে না। তার দায়-দায়িত্ব আমার।”

 অভিষেকের এই বক্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী শুক্রবার বলেন, “আমার মনে হয় যে চ্যালা ক্যামাক স্ট্রিটের টাকা তুলত, সে সব বলে দিয়েছে। ১৫ বছর সরকারে ছিল, তাই ওদেরও তিন-চারটে লোক থাকতে পারে, যাদের সঙ্গে ফেসটাইমে কথা বলে।”অভিষেককে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “মনে হয় সোডিয়াম- পটাশিয়ামের সমস্যা হয়েছে। নিউইয়র্কে যেতে চাইছেন যান। আমরা এনওসি করে দেব। আমরা সব দেখছি।”

প্রতিবেদক

Ankita Jana