মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Suvendu Adhikari: বড়ো চোরকে জেলে পাঠানোর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর! কে এই বড় চোর?

প্রকাশিত:

মূল বিষয়

স্বাভাবিক কারণেই আমাদের প্রশ্ন, 'বড়ো চোর' কে? সরাসরি তার কোনো উত্তর দেন নি Suvendu Adhikari। তবে ইঙ্গিতটা কি মমতার দিকে? হতেও পারে। মুখ্যমন্ত্রী বলেন, “বড় চোর জেলে যাবেই, চিন্তা করবেন না। ধৈর্য রাখুন।” মমতা ঘনিষ্ঠ একের পর এক নেতা গ্রেফতার হয়েছেন। মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন।

 শুভেন্দু 
শুভেন্দু 
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: স্বাভাবিক কারণেই আমাদের প্রশ্ন, 'বড়ো চোর' কে? সরাসরি তার কোনো উত্তর দেন নি Suvendu Adhikari। তবে ইঙ্গিতটা কি মমতার দিকে? হতেও পারে। মুখ্যমন্ত্রী বলেন, “বড় চোর জেলে যাবেই, চিন্তা করবেন না। ধৈর্য রাখুন।” মমতা ঘনিষ্ঠ একের পর এক নেতা গ্রেফতার হয়েছেন। অতি সম্প্রতি সেই তালিকায় সংযোজিত হয়েছে ইন্দ্রনীল সেন ও অজিত মাহাতোর নাম। দুর্নীতির একাধিক দায় তাঁদের মাথায়। শুক্রবারও বারুইপুরের সভা থেকে মমতা-অভিষেককে খোঁচা দিতে গিয়ে নাম না উল্লেখ না করেই সভায় উপস্থিত বাকিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের মনে প্রশ্ন আছে বড় চোর কবে যাবে? বড় চোর যাবে। আমার রাজনীতিতে সহ্য, ধৈর্য ধরি।”
বাম-তৃণমূল আঁতাতকেও এক যোগে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সিপিএম আর মমতা-তৃণমূল এখন এক হয়ে গিয়েছে। তাঁর খোঁচা, ‘বেবি আর আন্টি এখন একসঙ্গে চা খাচ্ছেন।’ তিনি সরাসরি চ্যালেঞ্জ করেন, “সাহস থাকলে আপনি লড়ুন। আবার হারাব মমতা বন্দ্যোপাধ্যায়কে।”

  তাঁর কটাক্ষ, “ওঁরা কলকাতায় না থেকে দিল্লি যাচ্ছেন। আপনি দিল্লি যান। পশ্চিমবঙ্গে আপনার আর কিছু হবে না।” উল্লেখ্য, দিল্লিতে জ্ঞানেশ কুমার ইস্যু এবং পরবর্তী কিছু প্রতিবাদ কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের একাংশের মধ্যে সমাপতিত অবস্থান লক্ষ্য করা গিয়েছে। অভিযোগ উঠেছে যে, রাজ্যের আলিমুদ্দিন স্ট্রিটকে  অন্ধকারে রেখে জাতীয় স্তরে বা দিল্লিতে কেরলের সিপিএম নেতাদের সঙ্গে তৃণমূলের সংসদীয় নেতৃত্বের একাংশের ঘনিষ্ঠতা বাড়ছে। আর সেই প্রেক্ষাপটেই এম বেবির সঙ্গে মমতার চা খাওয়ার প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী।  তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, “হেরেই পঞ্চাত্ব প্রাপ্তি একটা দলের।” এদিন আবারও নাম না করে অভিষেককে ‘ডিজে’ ইস্যুতে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। অভিষেক বলেন, “গোটা জেলায় গণতান্ত্রিক কাঠামো ভেঙে দিয়েছ। ২০১৪ সালের পর থেকে একটাও ভোট করতে দাওনি। ৭ লক্ষ ভোটে জিতেছেন উনি। কিন্তু ৬ মাস কোথায়?” উল্লেখ্য, সাম্প্রতিক ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন।

প্রতিবেদক

Ankita Jana