Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 07/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Arjun Singh: ব্যারাকপুর থেকে পুরী, বেনারস, বৃন্দাবন বাস চালু করার পরিকল্পনা অর্জুন সিং-এর!

Loading... রাজ্য
Arjun Singh: ব্যারাকপুর থেকে পুরী, বেনারস, বৃন্দাবন বাস চালু করার পরিকল্পনা অর্জুন সিং-এর!
#Arjun Singh #West Bengal #Bus #Initiative #অর্জুন সিং #বাস পরিষেবা #উদ্যোগ #পরিকল্পনা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাস্তবিক পক্ষে রবিবার প্রবীণ নাট্যকার ও বারাকপুরের কয়েকজন শিল্পী রবিবার কয়েকটি দাবি নিয়ে মন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করেন। তাদের দাবি, "আমরা প্রবীণ মানুষরা এসেছিলাম। আমরা মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানালাম যে পরিবহন দফতর থেকে দু’টি ব্যবস্থা করা হোক। এক নম্বর হল সিনিয়র সিটিজেনদের তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য ৫০ শতাংশ কনশেসন দেওয়া হোক। উনি বললে ন্যায্য দাবি। এটা আমি ক্যাবিনেটে রাখব। আরেকটা হল ব্যারাকপুর যেহেতু গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে সরাসরি পুরী, মথুরা, বৃন্দাবন পর্যন্ত বাস চালু করুক। আর উত্তরবঙ্গে যাওয়ার জন্য বাসু চালু করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে বিভিন্ন হাসপাতালের সঙ্গে ব্যারাকপুরের যোগাযোগ করার জন্য বাস চালু করা হোক। উনি এটা মোটামুটি সম্মত হলেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। খুশি আরও হব,যদি প্রতিশ্রুতি পূরণ হয়।”

খুব শীঘ্রই ব্যারাকপুর থেকে বাস ছুটবে পুরী (Puri), বেনারস (Benaras), বৃন্দাবন-মথুরায়। পাশাপাশি ব্যারাকপুর থেকে যাতে সরাসরি বিভিন্ন হাসপাতালে যাওয়া যায়, সেই ব্যবস্থাও করা হবে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং।কোথায় কোথায় চালু হবে বাস?দুই দফা দাবি নিয়ে অর্জুন সিং বলেন, “আমার হাতে যেটা আছে যে এখান থেকে সব তীর্থস্থলে যাওয়ার জন্য বাস চালু করতে পারি। ব্যারাকপুরে জায়গাও রয়েছে। বাস রাখার অনেক জায়গা আছে। ব্যারাকপুর থেকে পুরী, বেনারস সব চালু হবে। উত্তরবঙ্গও হয়ে যাবে। উত্তরপ্রদেশের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গিয়েছে। পুরীর সঙ্গেও হয়ে যাবে।”ব্যারাকপুর থেকে বিভিন্ন হাসপাতালে বাস চালুর প্রসঙ্গে অর্জুন বলেন, “আরেকটা প্ল্যান করেছি ব্যারাকপুর থেকে এইমস-এর বাস দেওয়ার জন্য। নৈহাটি থেকে এইমস-এর বাস যাবে। আর ইস্টার্ন বাইপাসে প্রত্যেকটা হাসপাতালের পাশ দিয়ে যে বাসগুলি যায়, তার একটা ব্যবস্থা করা হবে। যাতে রোগী বা তাঁর বাড়ির লোকেদের কোনও সমস্যা না হয়।”

সর্বশেষ আপডেট: