Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Food Safety: কোথাও বিষরঙ, কোথাও পচা খাবার! পুজোর আগে বাতিল ৫০টি দোকানের লাইসেন্স

Loading... রাজ্য
Food Safety: কোথাও বিষরঙ, কোথাও পচা খাবার! পুজোর আগে বাতিল ৫০টি দোকানের লাইসেন্স
#Food Safety News #Bengali News #সংবাদ #খাদ্য সুরক্ষা #হোটেল #রেস্তোরাঁ #লাইসেন্স বাতিল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা দপ্তর  আগেও ছিল এখনও আছে। কিন্তু এবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে তারা যে অভিযান শুরু করেছে, তা আগে কোনোদিন হয় নি। মানুষের স্বাস্থ্যবিধির কথা না ভরবেই শুধু টাকার লাভ ব্যবসা করে চলেছে বেশ কিছু দোকান। ছোট দোকান থেকে, জনপ্রিয় রেস্তোরাঁ, নজরদারি থেকে বাদ পড়ছে না কোনওকিছুই। কোথাও মিলেছে পচা মাংস, কোথাও মিলেছে খাবারে মেশানো হচ্ছিল বিষ রং। তাই পুজোর আগে বড় পদক্ষেপ করা হল। বাতিল হল ৫০টি রেস্তোরাঁর লাইসেন্স। কলকাতার পুর কমিশনারের কাছে জমা পড়ল রিপোর্ট। আগেই খাদ্য দফতরের তরফ থেকে পদক্ষেপ করার কথা জানানো হয়েছিল। বেশ কিছু রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হয়, একাধিক হোটেলের বিক্রি বন্ধ করে দেওয়া হয়। অস্বাস্থ্যকর পরিবেশ, পচা খাবার, রাসায়নিক ব্যবহার করার অভিযোগ উঠেছে হোটেলগুলির বিরুদ্ধে। এবার সেই তালিকা জমা পড়ল কলকাতা পুরসভায়। তালিকায় রয়েছে নাগেরবাজারের আরসালান, বাইপাসের ধারের সিমলা বিরিয়ানি, রিপন স্ট্রিটের করিমস, কলকাতা পুরনিগমের পাশে অবস্থিত নিজামের মতো রেস্তোরাঁ। এর আগে বারবিকিউ নেশন, চিনা পাড়ার বিগ বস সহ একাধিক নামী রেস্তোরাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

  রয়েছে বলরাম মল্লিক রাধারমণ মল্লিক মিষ্টির দোকান। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই এই পদক্ষেপ করেছেন পুরকর্তারা। পুরো কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, ৪০টি সংস্থাকে সাসপেন্ড করা হয়েছে। সংস্থাগুলো যখন তাদের সব নিয়ম মেনে আবেদন করবে, তখন সেটা বিবেচনা করে দেখা হবে। ৫৯২ টি জায়গায় ভিজিট করা হয়েছে, ১২২৪ কেজি খাবার নষ্ট করা হয়েছে, ১৬১টি স্যাম্পেল কালেক্ট করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক উদ্বেগ প্রকাশ করে বলেন, “এইভাবে আমরা কতদিন ধরে বিষাক্ত খাবার খাচ্ছিলাম, সেটা ভেবেই অবাক লাগছে। অবশেষে পদক্ষেপ করা হয়েছে।”

সর্বশেষ আপডেট: