Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 04/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Abhisekh Banerjee:অভিষেকের 'সেবাশ্রয়'-ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের!

Loading... রাজ্য
Abhisekh Banerjee:অভিষেকের 'সেবাশ্রয়'-ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের!
#Abhisekh Banerjee #West Bengal #Kolkata #High Court #আভিষেক ব্যানার্জী #কলকাতা হাইকোর্ট #নির্দেশ #সেবাশ্রয়

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সেবাশ্রয় নিয়ে নানা প্রশ্ন তো আগে উঠেছেই, এবার অন্যের জমি দখল করে সেই সেবাশ্রয় গড়ে তোলার অভিযোগ। ভাঙতে হবে সাংসদের সেবাশ্রয়ের নির্মাণ। বুধবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। খেলার মাঠ দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প তৈরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই নির্মাণ ভেঙে ফেলার দাবি জানিয়ে, মামলা করেছিলেন ফলতার বাসিন্দা আইনজীবী আমিনুদ্দিন খান।ফলতায় তৃণমূল সাংসদের সেবাশ্রয়ের দুটি নির্মাণ ভাঙতে চেয়ে আবেদন জানানো হয়েছিল। খেলার মাঠ দখল করে বেআইনিভাবে ওই নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আবেদনকারী আইনজীবী আমিনুদ্দিন খানের বক্তব্য, ফলতা বিডিও অফিসের পাশে খেলার মাঠ, উদ্যান দখল করে সেবাশ্রয়ের জন্য নির্মাণ করা হয়েছিল। এখন সেবাশ্রয়ের কাজ বন্ধ রয়েছে। তারপরেও বেআইনিভাবে সেখানে নির্মাণগুলি রয়েছে। ওই নির্মাণ অবিলম্বে ভেঙে দেওয়া হোক।

  মামলাকারী দাবি করেন, অভিষেকের ওই সেবাশ্রয়ের জন্য স্থানীয় মানুষজন সমস্যায় পড়ছেন। ওই মাঠে নিয়মিত স্কুলের খেলাধুলা, ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা, বিভিন্ন সরকারি বা সামাজিক অনুষ্ঠান হত, সেগুলি করা যাচ্ছে না। আবেদন শুনে সেবাশ্রয়ের ক্যাম্প ও মেডিক্যাল কলেজের নামে তৈরি হওয়া অস্থায়ী নির্মাণ সরানোর নির্দেশ দিয়েছে আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, “অস্থায়ী নির্মাণ সরিয়ে দিন। পুলিশকে ডেকে পাঠাব? নাকি রাজ্য পুলিশকে সরিয়ে দিতে বলবে?” গত বছর নিজের লোকসভা এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সেবাশ্রয় চালু করেছিলেন অভিষেক। বিধানসভা ভোটের আগে তার জন্য কয়েকটি অস্থায়ী নির্মাণ করেছিলেন তিনি।

সর্বশেষ আপডেট: