মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Humayun Kabir: লড়াই করতে কি ভয় পাচ্ছেন হুমায়ুন? উপনির্বাচনে রেজিনগর কেন্দ্র নিয়ে জল্পনা

প্রকাশিত:

মূল বিষয়

 সামনেই নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। ইতিমধ্যে রেজিনগর কেন্দ্রে হুমায়ূন নিজের ছেলেকে প্রার্থী করার কথা বলেছেন। তারপরেও তিনি বিজেপি বিরোধী সব দলের মধ্যে ঐক্য চান। উল্লেখ্য, ২০২৬-এ রেজিনগর ও নওদা – জোড়া কেন্দ্রে জেতেন তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর।

হুমায়ন কবীর
হুমায়ন কবীর
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সামনেই নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। ইতিমধ্যে রেজিনগর কেন্দ্রে হুমায়ূন নিজের ছেলেকে প্রার্থী করার কথা বলেছেন। তারপরেও তিনি বিজেপি বিরোধী সব দলের মধ্যে ঐক্য চান। উল্লেখ্য, ২০২৬-এ রেজিনগর ও নওদা – জোড়া কেন্দ্রে জেতেন তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তিনিও নিয়ম মেনে রেজিনগর কেন্দ্রটি ছেড়ে দেন। ১ লক্ষ ২৩ হাজার ৫৩৬ ভোট পেয়ে জিতেছিলেন হুমায়ুন। সেখানে এবার নিজের ছেলেকে প্রার্থী করার কথা ঘোষণাও করেছেন। কিন্তু শেষবেলায় তিনি যেভাবে অন্য দলগুলির সাহায্য চাইছেন, তাতে প্রশ্ন উঠছে, হুমায়ুন কি ভয় পেয়েছেন? উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ৯ অক্টোবর ফলপ্রকাশ। রেজিনগরে ৬৮ শতাংশ মুসলিম ভোটার। সেখানে হিন্দু ভোট মাত্র ২৮ শতাংশ। তাহলে এত ভয় কেন হুমায়ুনের? 

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইগো ছেড়ে, সুজন চক্রবর্তী যদি ইগো ছেড়ে, নওশাদ সিদ্দিকী যদি ইগো ছেড়ে ও কংগ্রেস নেতৃত্ব যদি কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে এক টেবিলে বসতে পারে তাহলে কঠিন লড়াই হবে। বাংলার স্বার্থে জোটবদ্ধ লড়াই জরুরি। তাহলেই গ্রহণযোগ্য বিরোধী দল তৈরি হবে।” এর আগেই রেজিনগর আসন কংগ্রেসকে ছাড়ার পক্ষে সওয়াল করেছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেছিলেন, জাতীয় স্তরে বিজেপিকে রুখতে কংগ্রেসের হাত শক্ত করা জরুরি। হুমায়ুন তেমন কিছু না বললেও জোটের পক্ষে জোরালো সওয়াল করলেন তিনিও।

প্রতিবেদক

Tathagata