মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Kolkata Book Fair: ঘোষণা হয়ে গেল ২০২৭ -এর বইমেলার নির্ঘন্ট! কবে থেকে কবে পর্যন্ত হবে? জেনে নিন

প্রকাশিত:

মূল বিষয়

আধুনিক পদ্ধতিতে এবারের বইমেলায় স্টল বণ্টন হবে। সারা পৃথিবীতে যেভাবে হয় এখানেও সেই ভাবে স্টল বণ্টন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অটোমেশন পদ্ধতিতে প্রকাশকরা তাঁদের স্টলের জন্য আবেদন করতে পারবেন। এবারের বইমেলার থিম কান্ট্রি হতে পারে ইজরায়েল। তবে তা করা যাবে যদি সরকারি অনুমোদন পায়।

কলকাতা বইমেলা, ফাইল চিত্র
কলকাতা বইমেলা, ফাইল চিত্র
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নতুন সরকারের কর্ম তৎপরতা যথেষ্ট চোখে পড়ার মতো। সোমবার মিলন মেলাতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন বইমেলা ২০২৭ এর নির্ঘন্ট। ২০২৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে ২২ জানুয়ারি। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলা কলকাতা বইমেলার ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। কেননা এবারই পঞ্চাশ বছরে পা দিল বাঙালির প্রাণের এই উৎসব। উল্লেখ্য, আন্তর্জাতিক কলকাতা বইমেলা নিয়ে গত মাসেই কমিটি গড়েছে রাজ্য সরকার। কমিটিতে রয়েছেন ২৪ জন। প্রতিনিধি রয়েছে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।

  সেই সময়ই জানা গিয়েছিল, মেলার যৌথ আয়োজক হিসেবে থাকছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ইজেডসিসি এবং ন্যাশনাল বুক ট্রাস্ট। সোমবার ঘোষিত হয়ে গেল মেলার দিনক্ষণও। অভিযোগ উঠেছে, আগের শাসকের আমলে জাতীয়তাবাদী এবং হিন্দুত্ববাদী বইয়ের প্রকাশকরা বইমেলায় স্থান পেতেন না। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, আধুনিক পদ্ধতিতে এবারের বইমেলায় স্টল বণ্টন হবে। সারা পৃথিবীতে যেভাবে হয় এখানেও সেই ভাবে স্টল বণ্টন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অটোমেশন পদ্ধতিতে প্রকাশকরা তাঁদের স্টলের জন্য আবেদন করতে পারবেন। এবারের বইমেলার থিম কান্ট্রি হতে পারে ইজরায়েল। তবে তা করা যাবে যদি সরকারি অনুমোদন পায়। যদি অনুমোদন না মেলে, তাহলে বন্দে মাতরমের সার্ধশতবর্ষই হবে থিম। পাশাপাশি প্রশ্ন উঠছে, বাংলাদেশ প্যাভিলিয়ন কি এবার দেখা যাবে? গত দু’বছরের মতো এবারও স্টল থাকার সম্ভাবনা ক্ষীণ। জানা গিয়েছে, এই নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। তবে এব্যাপারে কমিটি ও প্রকাশকদের আপত্তি রয়েছে। বিদেশমন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন পেলে তবেই বিষয়টি নিয়ে পরবর্তী ভাবনাচিন্তা করা হবে।

প্রতিবেদক

Tathagata