মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে চালু হল 'পুলিশ মিত্র অ্যাপ'!

প্রকাশিত:

মূল বিষয়

পুলিশকে আরও মানুষের বন্ধু করে তুলতে West Bengal চালু হয়ে গেলো 'পুলিশ মিত্র অ্যাপ'। এটা শুভেন্দু অধিকারীর একদম নতুন পদক্ষেপ। এটা সাধারণ মানুষেরা পুলিশের অনেক কাছাকাছি আসবে বলেই মুখ্যমন্ত্রীর ধারণা। শুক্রবার, কেন্দ্র ও রাজ্যের মউ স্বাক্ষর হল।এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবেন তাদের অভিযোগ।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পুলিশকে আরও মানুষের বন্ধু করে তুলতে West Bengal চালু হয়ে গেলো 'পুলিশ মিত্র অ্যাপ'। এটা শুভেন্দু অধিকারীর একদম নতুন পদক্ষেপ। এটা সাধারণ মানুষেরা পুলিশের অনেক কাছাকাছি আসবে বলেই মুখ্যমন্ত্রীর ধারণা। শুক্রবার, কেন্দ্র ও রাজ্যের মউ স্বাক্ষর হল। কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে পুলিশের পরিকাঠামো ও পরিষেবার উন্নতিতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। সেই লক্ষ্যেই আজ থেকে চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ। নবান্ন (Nabanna) সভাঘর থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।পুলিশের আধুনিকীকরণ সংক্রান্ত বিষয়ে ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (BPR&D) সঙ্গে রাজ্যের মউ স্বাক্ষর হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগের সরকারের আমলে কেন্দ্রের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয়ের অভাব ছিল। কিন্তু বর্তমানে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করছে। পুলিশের উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে এই সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করছে রাজ্য সরকার। পুলিশকে আরও জনমুখী করে তোলার লক্ষ্যেই এই অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবেন, তাঁদের এলাকার দায়িত্বে কোন পুলিশ আধিকারিক রয়েছেন। বিশেষ করে সংশ্লিষ্ট এলাকার বিট অফিসারদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে অ্যাপে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবেন তাঁদের এলাকায় কোন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক রয়েছেন। 

বিট অফিসারদের কী কী দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সম্পর্কেও তথ্য থাকা প্রয়োজন। তাঁর মতে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে বিট অফিসারদের পরিচয় এবং তাঁদের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত। এতে পুলিশের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়বে এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা আসবে। রাজ্যে পুলিশকর্মীর অভাবের কথা আগেও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। এদিন, নবান্ন সভাঘর থেকে আবারও পুলিশ কর্মীর ঘাটতির কথা তুলে ধরেন। শুভেন্দু জানিয়েছেন, পুলিশের কাজের পরিধি বাড়লেও রাজ্যে পর্যাপ্ত পুলিশকর্মীর অভাব রয়েছে। তাঁর কথায়, পুলিশের কাজে শুধু পরিকল্পনা করলেই হবে না, তার যথাযথ বাস্তবায়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য পর্যাপ্ত জনবল অপরিহার্য। পশ্চিমবঙ্গে বর্তমানে পুলিশকর্মীর গুরুতর ঘাটতি রয়েছে। পাশাপাশি পুলিশের হাতে আধুনিক সরঞ্জাম বা ই-কুইপমেন্ট তুলে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। প্রতিদিনের কাজকর্মের উপর নজরদারি এবং একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে পুলিশ প্রশাসনে রিপোর্টিং অথরিটি বা কার কাছে কে রিপোর্ট করবেন, সেই কাঠামোও স্পষ্ট হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

প্রতিবেদক

Ankita Jana