মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

ED Raid: মমতার প্ৰিয় প্রাক্তন পুলিশকর্তা শান্তনুর প্রায় তিন কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি!

প্রকাশিত:

মূল বিষয়

Mamata-র প্ৰিয় ও অনুগত পুলিশ কর্তা শান্তনু সিনহা অত সহজে আর মুক্তি পাচ্ছেন না।বিরুদ্ধে ইডির অভিযোগগুলো বেশ শক্ত। ED সূত্রে খবর, শান্তনুর প্রায় তিন কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল শান্তনুকে। এবার প্রাক্তন পুলিশকর্তার সম্পত্তি বাজেয়াপ্ত করল

প্রাক্তন পুলিশকর্তা শান্তনু
প্রাক্তন পুলিশকর্তা শান্তনু
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: Mamata-র প্ৰিয় ও অনুগত পুলিশ কর্তা শান্তনু সিনহা অত সহজে আর মুক্তি পাচ্ছেন না। তার বিরুদ্ধে ইডির(ED) অভিযোগগুলো বেশ শক্ত। ইডি সূত্রে খবর, শান্তনুর প্রায় তিন কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল শান্তনুকে। এবার প্রাক্তন পুলিশকর্তার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ইডি সূত্রে খবর,  শান্তনুর প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে কলকাতার তিনটি বিলাসবহুল ফ্ল্যাট। মুর্শিদাবাদের কান্দির জমিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পত্তিগুলি সবই বেনামে কেনা হয়েছিল বলে ইডি সূত্রে দাবি।

  ইডির অভিযোগ, কুখ্যাত সোনা পাপ্পুর বেআইনি কাজকর্মে পুলিশকর্তা হিসেবে সাহায্য করেছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। জমি দখল, বাড়ি দখল থেকে শুরু করে প্রোমোটিং সংক্রান্ত নানা বেআইনি কারবারে সহযোগিতা করার বিনিময়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। তদন্তকারী সংস্থার দাবি, এই সম্পত্তির কোনওটিই প্রাক্তন পুলিশ কর্তা নিজের নামে কেনেননি। ইডির তরফে জানানো হয়েছে, সোনা পাপ্পুর বেআইনি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন শান্তনু। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে জমি ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে। বিশেষ করে, এলাকার প্রবীণ নাগরিকদের ভয় দেখিয়ে তাঁদের বাড়ি ও জমি দখল করে নেওয়াই ছিল এই চক্রের অন্যতম কাজ বলে অভিযোগ। এই বেআইনি কারবারে পুলিশকর্তা হিসেবে সাহায্য করতেন শান্তনু সিনহা বিশ্বাস।

প্রতিবেদক

Ankita Jana