শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে পথে নামার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতিShamik ভট্টাচার্য। তার স্পষ্ট কথা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল বাংলাদেশের। আর সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এই মুহূর্তে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নামতে হবে। সম্প্রতি সে দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে এমনই মতামত রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর স্পষ্ট বার্তা, ‘‘বাংলাদেশে রক্ত ঝরছে আমাদের ভাইদের। বাঙালি হিন্দু হয়ে বলছি, আমাদের রাস্তায় নামতে হবে।” দেশভাগের জন্য নেহরুকে দায়ী করে শমীকের আরও বক্তব্য, নেতাজি প্রধানমন্ত্রী হলে কিছুতেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত-বাংলাদেশ-পাকিস্তান হতে দিতেন না। ক্ষমতাচ্যুত হওয়ার বছর দুই পর দেশে ফিরতে মরিয়া শেখ হাসিনা। ডিসেম্বরে বিজয় দিবসের প্রাক্কালেই তাঁর ফেরার কথা। আর তা নিয়েই এই মুহূর্তে উত্তাল বাংলাদেশ। ‘নিষিদ্ধ’ আওয়ামি লিগ চোরাগোপ্তা আক্রমণ করছে লাগাতার। তা রুখতে পুলিশ প্রশাসনের পালটা দমনপীড়নও চলছে।
হাসিনার সংসদীয় এলাকা গোপালগঞ্জ, হিন্দু অধ্যুষিত নড়াইলে বিএনপি নেতাদের বাড়ি, ঘরদোর জ্বলেছে দু’পক্ষের সংঘর্ষে। ঘটেছে প্রাণহানিও। আক্রমণের মুখে সংখ্যালঘু হিন্দুরা। হাসিনা ও আওয়ামি লিগকে রুখতে বিরোধী দল জামাতের হাত ধরেছে শাসক বিএনপি। এই অবস্থায় তারেক রহমান সরকারের অভিযোগ, অশান্তির পিছনে হাসিনার ‘আশ্রয়দাতা’ দিল্লির কলকাঠি রয়েছে। যদিও তা একবাক্যে উড়িয়ে দিয়েছে বিদেশমন্ত্রক। এনিয়ে রবিবার রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘‘বাংলাদেশে হিন্দু নির্যাতন, অশান্তি – এসব নিয়ে যা বলার বিদেশমন্ত্রকই বলবে। কিন্তু হিন্দু বাঙালি হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত। ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরুদের ভুল বুঝিয়ে ব্রিটিশরা এই দেশ ভাগ করেছিল। ভাষা নয়, দ্বিজাতি নয়, পুরোপুরি ধর্মের ভিত্তিতে এই দেশ ভাগ করা হয়েছিল। তখন আশু কর্তব্য ছিল, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে জনতাকে বাঁচানোষ। কিন্তু মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছিল তারা। যদি সেদিন নেতাজি প্রধানমন্ত্রী থাকতেন, তিনি বলতেন যে দ্বিজাতি তত্ত্ব তিনি মানেন না। তিনি এক রাষ্ট্রের নীতিতে বিশ্বাসী, তাই দেশভাগ হতে দেবেন না।”
