মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
দেশ

Bisleri Water: বিসলারির জলে মিললো এবার বিষাক্ত ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক!

প্রকাশিত:

মূল বিষয়

সাবধান! বিসলারি(Bisleri) জল সম্পর্কে সাবধান করা হলো গ্রহকদের। পরপর দু’টি পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-র তরফে ঘোষণা করা হয়েছে, নিরাপদ নয় বিসলেরির জল। এমনকী ওই পানীয় জলের সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে এফএসএসএআই।

বিসলারি
বিসলারি
শেয়ার করুন:

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সাবধান! বিসলারি(Bisleri) জল সম্পর্কে সাবধান করা হলো গ্রহকদের। পরপর দু’টি পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-র তরফে ঘোষণা করা হয়েছে, নিরাপদ নয় বিসলেরির জল। এমনকী ওই পানীয় জলের সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে এফএসএসএআই। রবিবার সোশাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় সংস্থা। জানা যাচ্ছে, সম্প্রতি এফএসএসএআই-এর আধিকারিকরা বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের একটি ইউনিট থেকে ‘প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার’-এর নমুনা সংগ্রহ করেন। প্রথম পরীক্ষায় দেখা যায়, সংস্থার জলে ‘ব্রোমেটে’র মাত্রা নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি। ব্রোমেট হলো জল শোধনের সময় ওজোনের সঙ্গে বিক্রিয়ায় তৈরি হওয়া রাসায়নিক। নিরাপদ পানীয় জলে এই সর্বোচ্চ সীমা থাকা উচিত ০.০১ মিলিগ্রাম প্রতি লিটার। জলে এর পরিমাণ নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি ছিল। এরপরই এফএসএসএআই-এর তরফে বিসলেরির জলকে ‘অনিরাপদ’ ঘোষণা করা হয়।

  এই ঘটনার পর এফএসএসএআই-এর রিপোর্টের বিরুদ্ধে আপিল করে সংস্থা। ফের নমুনা পাঠানো হয় রেফারেল ফুড ল্যাবরেটরিতে। সেখানে পরীক্ষার পর আরও বিপাকে পড়ে সংস্থা। দেখা যায়, ওই সংস্থার জলে রয়েছে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs)।

প্রতিবেদক

Ankita Jana