শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আম্বানি গোষ্ঠী আবার Bangla-য় বিপুল কর্মী নিয়োগ করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারী বললেন, খাতায় কলমে নয় এবার বাংলায় আসবে শিল্পের জোয়ার, বিপুল কর্মসংস্থান হবে। ডিসেম্বর মাসেই ক্যাম্পা কোলার প্ল্যান্ট (Campa Cola Factory) ভূমিপুজো। নদিয়ার হরিণঘাটায় (Haringhata) এই প্ল্যান্ট খুলতে চলেছে রিলায়েন্স গোষ্ঠী। একথা খোদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বুধবার রাতে পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পুজোরতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বিনিয়োগের বিষয়ে জানান। রাজ্যের বিভিন্ন জায়গায় বিনিয়োগের চিত্র তুলে ধরে বলেন, "আদানি আরোগ্য মন্দির করা হয়েছে। ডিসেম্বরের শুরুতে ক্যাম্পা কোলা আসছে। জানুয়ারিতে জিন্দলের ভূমিপূজো। শিল্পপতিরা বিনিয়োগ করবে। ছোট ছোট ব্যবসায়ীদেরও খেয়াল রাখতে হবে।"
রাজ্যের পালাবদলের পিছনে অন্যতম কারণ ছিল শিল্পহীনতা! বিজেপির প্রতিশ্রুতি ছিল তাদের সরকার বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনবে। সেই লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে! এর আগে লাক্স কোজির নতুন কারখানা থেকে আমূলের ফ্যাক্টরি খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে তৈরি হবে গভীর বন্দর। লগ্নি আনতে মুকেশ আম্বানি থেকে গৌতম আদানিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। নিউটাউনে হাসপাতাল তৈরি করছে আদানিরা। এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন হরিণঘাটায় আসছে ক্যাম্পা কোলা। ডিসেম্বর মাসেই হবে ভূমিপুজো। এই বিনিয়োগের ফলে রাজ্যে প্রচুর কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। সরাসরি কর্মসংস্থানের পাশাপাশি প্ল্যান্টকে কেন্দ্র অন্যান ছোট ব্যবসা গড়েস উঠবে বলে মনে করছেন ওয়াকিবহল মহল।

