Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 05/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bankra : হিংসায় উত্তপ্ত বাঁকড়া

Loading... রাজ্য
Bankra : হিংসায় উত্তপ্ত বাঁকড়া
#News #Breaking News #CPIM #TMC Candidates #Booth #Police #West Bengal #Bankra #Sanapara #Central Army soldiers #Srirampur #Dipsita Dhar #Vote #Voter #Election #Election 2024 #Lok Sabha Election #Polit

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকড়ার সানাপাড়া। গতকাল রাতে সিপিএমের বুথ এজেন্টের দোকানে তান্ডব চালায় তৃণমূল কংগ্রেস (TMC)কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।

{link}

গতকাল বাঁকড়ার সানাপাড়ায় তৃণমূল কর্মীরা বাঁকড়া দু'নম্বর পঞ্চায়েত সদস্য জাকির হোসেন জমাদারের নেতৃত্বে কয়েক দফা বিজয় মিছিল বের করেন। সেই বিজয় মিছিলে সবুজ আবির খেলার পাশাপাশি পটকা ফাটাতে থাকেন। গতকাল রাতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকড়ায় এক সিপিএম (CPM) এজেন্টের দোকানের সামনে দিয়ে বিজয় মিছিল যাওয়ার সময় হঠাৎই মারমুখী হয়ে ওঠে তৃণমূল কর্মীরা । তারা লাঠি হাতে দল বেঁধে সিপিএমের বুথ এজেন্টের দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনায় ছড়িয়ে পড়ে।

{link}

দোকান মালিক ফইজুর রহমান সাহানা অভিযোগ তার ভাই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের(Dipsita Dhar) নির্বাচনী বুথ এজেন্ট ছিল। ভোটের দিন তারা বুথ রক্ষা করায় তৃণমূলের চক্ষুশূল হয়ে ওঠে। তাই ফল বেরোতে স্থানীয় পঞ্চায়েত সদস্য জাকির হোসেনের নেতৃত্বে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখন থমথমে। যদিও তৃণমূল কংগ্রেস সদস্য জাকির তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন তিনি এলাকায় ছিলেন না। তবে শুনেছেন দোকানে ভাঙচুর হয়েছে।

সর্বশেষ আপডেট: