Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 04/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Annapurna Yojana:অন্নপুর্ণা ভাণ্ডার নিয়ে কোন নয়া বার্তা মুখ্যমন্ত্রীর?

Loading... রাজ্য
Annapurna Yojana:অন্নপুর্ণা ভাণ্ডার নিয়ে কোন নয়া বার্তা মুখ্যমন্ত্রীর?
#Suvendu Adhikari #Annapurna Bhandar #September #West Bengal #শুভেন্দু অধিকারী #অন্নপূর্ণা ভাণ্ডার #নয়া বার্তা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বালুরঘাটের কর্মসূচিতে যোগদান পর্বেই অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে ফের একবার যোগ্যদের টাকা পেয়ে যাওয়ার কথা জানান শুভেন্দু অধিকারী।

প্রতি মাসে ১০ থেকে ১৫ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমতো শীঘ্রই টাকা ট্রান্সফার হয়ে যাবে। এই পরিস্থিতিতে এদিনও অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিলেন, 'আরও যারা যোগ্য তাঁরা পেয়ে যাবেন।'

মুখ্যমন্ত্রীর কথায়, "বাকিটা তো এআরএম-এ বলব যে আমরা জনকল্যাণে কী কী করতে পেরেছি। এখন অবধি কত মহিলা অন্নপূর্ণা যোজনা এই জেলায় পেয়েছেন। আরও যারা যোগ্য তাঁরা পেয়ে যাবেন।" নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট কার্যালয়ের সামনে পুলিশ প্রশাসনের বাজেয়াপ্ত করা নেশাজাতীয় দ্রব্য ধ্বংসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাটের সেই কর্মসূচিতে যোগদান পর্বেই অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে ফের একবার যোগ্যদের টাকা পেয়ে যাওয়ার কথা জানান শুভেন্দু অধিকারী। Annapurna Yojana

সর্বশেষ আপডেট: