মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
আন্তর্জাতিক

Imran Khan: যেকোনো মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হতে পারেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান!

প্রকাশিত:

মূল বিষয়

নিয়ন্ত্রণে নেই ইমরান খানের রক্তচাপ। বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! বড়সড় ক্ষতি হতে পারে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রের। এমনকী হতে পারে প্রাণসংশয়ও। নতুন করে এমনটাই দাবি করলেন ইমরানের (Imran Khan) দীর্ঘদিনের চিকিৎসক ফয়সল সুলতান। বয়সের সঙ্গে সঙ্গে ইমরানের অসুস্থতাও বাড়ছে।

ইমরান
ইমরান
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণে নেই ইমরান খানের রক্তচাপ। বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! বড়সড় ক্ষতি হতে পারে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রের। এমনকী হতে পারে প্রাণসংশয়ও। নতুন করে এমনটাই দাবি করলেন ইমরানের (Imran Khan) দীর্ঘদিনের চিকিৎসক ফয়সল সুলতান। অবিলম্বে সুপার স্পেশালিটি হাসপাতালে রেখে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন তিনি। প্রায় তিন বছর অন্ধকার কারাগারে কাটিয়ে ফেলেছেন ইমরান। বয়স হয়েছে ৭৪ বছর। মাঝে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের একটি চিঠি লিখে তিনি আশঙ্কাপ্রকাশ করেন, হয়তো গারদের ওপারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, মুক্ত আকাশের সূর্য আর দেখা হবে না! একইরকম ভয় পাচ্ছেন গত তিন দশকের ইমরানের চিকিৎসক ফয়সাল সুলতানও। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-কে তিনি বলেন, “এই রকম রক্তচাপ নিয়ে আমার কাছে কোনও রোগী এলে আমি তাঁকে তৎক্ষণাৎ ভালো কোনও হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে বলতাম। (ইমরানের) রক্তচাপ কয়েক দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।”

  'দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, উচ্চ রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে আনা না-গেলে পাকিস্তানের কাপ্তানের কিডনি, হৃদ্‌যন্ত্র, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখে ইমরান বলেন, ‘আমার বয়স এখন ৭৪ বছর। বর্তমানে আমি যে নির্মম পরিস্থিতির মধ্যে রয়েছি সেখান থেকে আর বেঁচে ফিরব বলে মনে হয় না। আমি প্রাক্তন প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের প্রধান হিসাবে এই চিঠি লিখিনি। আমার জীবনটা পাকিস্তানের ক্রিকেট এবং সমাজকল্যাণের জন্য উজাড় করে দিয়েছি। একা একটা সেলে বন্দি রয়েছি, কারোর মুখটাও দেখতে পাই না। দিনে ২২ ঘণ্টা একাই কাটাতে হচ্ছে।’ ইমরান আরও লেখেন, ডান চোখের দৃষ্টি প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন। রক্তচাপ বেড়ে ১৯৩ পর্যন্ত পৌঁছে গিয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, এবার ইমরানের মস্তিষ্কেও রক্তক্ষরণ শুরু হবে। হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইমরান ইতিমধ্যেই একাধিক হার্টের অসুখে ভুগছেন। বয়সের সঙ্গে সঙ্গে ইমরানের অসুস্থতাও বাড়ছে।

প্রতিবেদক

Ankita Jana