শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আওয়ামী লীগ আবার স্বমূর্তি ধারণ করতে চলেছে বাংলাদেশে(Bangladesh)। হাসিনার দেশে ফেরার ঠিক আগে আবার জেগে উঠেছে হাসিনার দল। ভয় পেয়েছে জামাত গোষ্ঠী। হাসিনার প্রত্যবর্তনের আগে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। নেপথ্যে আওয়ামি লিগের পুনরুত্থান। যে দলটি আইনত নিষিদ্ধ, তাদের বিক্ষোভ আন্দোলনে কাঁপছে পদ্মপাড়ের একাংশ। বৃহস্পতিবার দেশজুড়ে লকডাউনের ডাক দিয়েছিল আওয়ামি। বাস্তবিক সেই পরিস্থিতি একাধিক জেলায়। মঙ্গলবার থানা পোড়ানোর পর গোপালগঞ্জ হাসিনা অনুগামীদের দখলে। মঙ্গল, বুধের মতো এদিন সকালেও সেখানে কুড়োল, রামদা, লাঠিসোঁটা হাতে পথে নেমেছে কয়েক হাজার আওয়ামি নেতা-কর্মীরা। শাসক দলের নেতারাও হতাশ। তাঁরা বলছেন, প্রশাসনিক অপদার্থতায় ‘স্বাধীন গোপালগঞ্জ’ হয়েছে। এমন ঘটনায় শঙ্কিত জামাত। শাসক দলের দিকে আঙুল তুলছে তারাও।
এদিকে একটি জনসভার বক্তৃতায় হাসিনা ও আওয়ামি নিয়ে মুখ খুলেছেন তারেক। তিনি বলেন, “প্রভুকে খুশি করতে ওরা (আওয়ামি লিগ) দেশের মানুষের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে।” প্রথম আলো-সহ বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, থানা, সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর ঘটনার পাশাপাশি আওয়ামি লিগের দাপটে গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গিয়েছে। এমনকী বিপদ এড়াতে গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেনের চলাচলও বন্ধ রাখা হয়েছে। গতকাল সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন রাস্তায় রামদা, ভোজালি-সহ দেশি অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলিগের নেতা–কর্মীদের মহড়া দিতে দেখা গিয়েছে। তাদের বিরুদ্ধে একটি হাসপাতালে ভাঙচুরের পর আগুন লাগানোর অভিযোগ।,
.jpeg)
