মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
আন্তর্জাতিক

Ukraine Russia War: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লক্ষের বেশি সেনা নিহত!

প্রকাশিত:

মূল বিষয়

Ukraine যুদ্ধে ক্ষয়ক্ষতির তথ্য গোপনের বিস্ফোরক অভিযোগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। সরকারি তথ্যে ৪ লক্ষ ৯০ হাজার সেনার মৃত্যুর দাবি করা হলেও বাস্তব রিপোর্ট বলছে, এই যুদ্ধে নিহত হয়েছেন ৭ লক্ষের বেশি রুশ সেনা। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে নির্বাসিত দুই রুশ সংবাদমাধ্যম।

ইউক্রেন  রাশিয়া
ইউক্রেন রাশিয়া
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইউক্রেন(Ukraine) যুদ্ধে ক্ষয়ক্ষতির তথ্য গোপনের বিস্ফোরক অভিযোগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। সরকারি তথ্যে ৪ লক্ষ ৯০ হাজার সেনার মৃত্যুর দাবি করা হলেও বাস্তব রিপোর্ট বলছে, এই যুদ্ধে নিহত হয়েছেন ৭ লক্ষের বেশি রুশ সেনা। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে নির্বাসিত দুই রুশ সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনার। ইউক্রেনের দুই হ্যাকার গোষ্ঠীর তরফে রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট, সিভিল রেজিস্ট্রি ও সরকারি ডেটা এক্সচেঞ্জ সিস্টেম হ্যাক করে সেখানকার তথ্য তুলে দেয় সংবাদমাধ্যমের হাতে। প্রকাশিত রিপোর্টে জানা যাচ্ছে, সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সরকারি হিসেবে সেনা মৃত্যু ৪ লক্ষ ৯০ হাজার বলে দাবি করা হলেও বাস্তবে সংখ্যাটা ৭ লক্ষ ২০ হাজার। অর্থাৎ আরও ২ লক্ষের বেশি সেনার মৃত্যু হলেও সরকারি খাতায় এখনও তা নথিভুক্ত হয়নি।

রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার সরকারি ব্যবস্থায় মৃতের সংখ্যা নথিভুক্তের প্রক্রিয়া অত্যন্ত ধীর করা হয়েছে পরিকল্পিতভাবে। যার জেরে ২০২৬ সালে মৃত সেনারা তো বটেই, ২০২৫ সালে যেসব সেনা জওয়ানের মৃত্যু হয়েছে তাঁদের একটা বড় অংশই এখনও নথিভুক্ত হয়নি। সেই হিসেবেই মৃতের সংখ্যা ৭ লক্ষ ২০ হাজার পেরিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতি ২০০ জন রুশ নাগরিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এই যুদ্ধে। এর পাশাপাশি আহতদের ধরলে এই সংখ্যাটা ২০ লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া প্রতিবছর যত সেনা নিয়োগ করছে, তার চেয়ে বেশি জওয়ানের মৃত্যু হচ্ছে যুদ্ধে। এমনকী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদক

Ankita Jana