মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

Mamata Banerjee: কোন খবর পেয়ে তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা?

প্রকাশিত:

মূল বিষয়

এই পরিস্থিতিতে শনিবার বিকেলে তড়িঘড়ি দিল্লি রওনা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)৷ দিল্লি রওনা দেওয়ার আগে কালীঘাটে মমতা জানিয়েছেন, দিল্লি থেকে ইন্ডি জোটের সিনিয়র নেতারা বার বার তাঁকে ফোন করছেন৷ দিল্লিতে তাঁকে জরুরি বৈঠকে যোগ দিতে বলা হয়েছে৷

Mamata Banerjee
Mamata Banerjee
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করে ইন্ডি জোটে বড়সড় ভাঙনের ইঙ্গিত৷ বিরোধী জোটকে বড় ধাক্কা দিয়ে ইতিমধ্যেই ডিলিমিটেশন বিলকে সমর্থনের কথা জানিয়েছে শরদ পাওয়ার পন্থী এনসিপি এবং ডিএমকে৷ ডিলিমিটেশন বিলকে সম্ভবত সমর্থন করবে নবীন পট্টনায়েকের দল বিজেডি-ও৷
এই পরিস্থিতিতে শনিবার বিকেলে তড়িঘড়ি দিল্লি রওনা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)৷ দিল্লি রওনা দেওয়ার আগে কালীঘাটে মমতা জানিয়েছেন, দিল্লি থেকে ইন্ডি জোটের সিনিয়র নেতারা বার বার তাঁকে ফোন করছেন৷ দিল্লিতে তাঁকে জরুরি বৈঠকে যোগ দিতে বলা হয়েছে৷ যদিও কী বিষয়ে বৈঠক ডাকা হয়েছে, তা তিনি জানেন না বলেও দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷কালীঘাটের বাড়ি থেকে বেরনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখন আমি এলাকা ছেড়ে যেতে চাইনি৷ কিন্তু যেতে বাধ্য হচ্ছি৷ কারণ ওরা বার বার করে আমাকে ফোন করছে৷ সিনিয়র নেতারা আমাকে বার বার ফোন করছেন৷ আমার যাওয়ার জন্য চার্টার্ড বিমানেরও ব্যবস্থা করা হয়েছিল৷ কিন্তু আমি এয়ার ইন্ডিয়ার বিমানেই যাচ্ছি৷ এখন এর থেকে বেশি কিছু বলতে পারছি না৷ কী বিষয়ে জরুরি বৈঠক ডাকা হল, দিল্লি গিয়ে বৈঠকের কারণ জানতে পারব৷

ডিলিমিটেশন বিল পাস করাতে আগামী সোমবার সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে৷ যদিও ডিলিমিটেশন বিল পাস হওয়া আটকাতে গিয়ে উল্টে চিন্তা বেড়েছে কংগ্রেস তথা ইন্ডি জোটের৷ ইতিমধ্যেই ডিলিমিটেশন বিলকে সমর্থনের কথা জানিয়েছে ইন্ডি জোটের শরিক ডিএমকে৷ বিরোধীদের আরও বড় ধাক্কা দিয়ে বিলে সমর্থনের কথা জানিয়ে দিয়েছে শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-ও

প্রতিবেদক

Ankita Jana