মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
বিনোদন

চলচ্চিত্র উৎসব ২০২৬: চলচ্চিত্র উৎসব 2026-এ এবার বিশেষ চমক -কারা কারা থাকবেন?

প্রকাশিত:

মূল বিষয়

আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র(Flim Festival) উৎসব অনুষ্ঠিত হবে। নতুন সরকার একাধিক নতুন পদক্ষেপ নিচ্ছেন। উৎসবের মরশুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে এই বিশেষ সম্মানের ব্যবস্থা করা হয়েছে।

চলচ্চিত্র উৎসব
চলচ্চিত্র উৎসব
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(Flim Festival) অনুষ্ঠিত হবে। নতুন সরকার একাধিক নতুন পদক্ষেপ নিচ্ছেন। উৎসবের মরশুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। গতকালই পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিজয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও চলচ্চিত্র উৎসবের প্রসঙ্গে কথা বলেছেন। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। মঙ্গলবার চলচ্চিত্র উৎসব আয়োজন নিয়ে নন্দনে একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, সন্দীপ রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়-সহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। বৈঠক শেষে মিঠুন চক্রবর্তী বলেন, ”আজ মূলত চলচ্চিত্র উৎসবের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা চলচ্চিত্র উৎসবের জন্য কলকাতা শহরকে কীভাবে সাজিয়ে তোলা যায় তার প্ল্যানিং করছি। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান এবার ভিক্টোরিয়ায় হওয়ার সম্ভাবনা রয়েছে। "

  তাছাড়া তিনি বলেন, "ভিক্টোরিয়ায় রেড কার্পেট হবে। এবং তার চারপাশে বিখ্যাত অভিনেতাদের কাটআউট থাকবে। রজনীকান্ত, প্রভাস উপস্থিত থাকবেন। কোনও হলিউড তারকাও উপস্থিত থাকতে পারেন।” বিগত বছর গুলোতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। প্রথা ভেঙে এবার ভিক্টোরিয়ায় উদ্বোধনী অনুষ্ঠান হলে তা হবে নজির। রাজ্যে পালাবদলের পর এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে চর্চা চলছে। প্রথমবারে অনুষ্ঠানে কোনও খামতি রাখতে চাইছে না বিজেপি সরকার। জোরকদমে চলছে তার প্রস্তুতি। একের পর এক বৈঠক, প্ল্যানিংয়ে ব্যস্ত সকলে।উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর চলচ্চিত্র উৎসবেও গৈরিকীকরণ। কারণ এবার নীল থেকে লোগোর রং পরিবর্তন করে গেরুয়া করা হয়েছে। প্রতিবার নভেম্বর মাসে সিনেউৎসব অনুষ্ঠিত হলেও এবার ডিসেম্বরে শীতের শহরে দেশ-বিদেশের সিনেমার উদযাপন করবেন তিলোত্তমার সিনেপ্রেমীরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিভিন্ন দেশের ভিনভাষী আন্তর্জাতিক সিনেমা জমা পড়েছে। ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচনের জন্য যেসব ছবি পর্যালোচনা করছেন কমিটির সদস্যরা। ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম চমক উত্তম পুরস্কার। মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে এই বিশেষ সম্মানের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

প্রতিবেদক

Ankita Jana